Motorola Razr ফোনে 90,000 টাকা পর্যন্ত বড় ছাড়, সঙ্গে থাকছে ক্যাশব্যাক

HIGHLIGHTS

Motorola razr স্মার্টফোনে প্রায় 75 হাজার টাকারও বেশি ছাড় দেওয়া হচ্ছে

Flipkart থেকে কিনতে পারবেন Motorola razr

Motorola Razr-এ একটি 6.2 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে

Motorola Razr ফোনে 90,000 টাকা পর্যন্ত বড় ছাড়, সঙ্গে থাকছে ক্যাশব্যাক

মটোরোলা তার ফোল্ডেল স্মার্টফোন Motorola razr-এ বড় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সংস্থা এই স্মার্টফোনে প্রায় 75 হাজার টাকারও বেশি ছাড় দেওয়া হচ্ছে। আপনি এই ফোন Flipkart থেকে কিনতে পারবেন। এছাড়া Motorola সংস্থা তার এই স্মার্টফোনে ডিসকাউন্ট অফারের পাশাপাশি ক্যাশব্যাকও দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কী থাকছে অফারে:

আপনি যদি এই ফোনটি ব্যাংক অফ বরোদার মাস্টারকার্ড ডেবিট কার্ড থেকে কিনে থাকেন তবে 10% এবং এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনার সময় আপনি 5% অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন।

পাশাপাশি আপনি যদি এই স্মার্টফোনটি কিনে থাকেন তবে বাজাজের তরফে আপনি Bajaj Allianz দ্বারা ডিজিটাল সুরক্ষাও পাবেন, এতে আপনি 50,000 টাকার পর্যন্ত কভার পাবেন। আপনি যদি এই স্কিমটি নিতে চান তবে আপনাকে মাত্র 183 টাকা খরচ করতে হবে।

ফোনে রয়েছে এক্সচেঞ্জ অফারও

Motorola-র এই স্মার্টফোন আপনি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে নো-কোস্ট EMI তে কিনতে পারেন। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফারও। যেখানে আপনি পাবেন 14600 টাকার ডিসকাউন্ট। সাথে থাকছে মোটরোলার স্মার্টফোন কেনার ক্ষেত্রে, 1 বছরের ব্র্যান্ডের ওয়্যারেন্টি সহ 6 মাসের ওয়্যারেন্টি দেওয়া হচ্ছে।

Motorola Razr স্পেসিফিকেশন

Motorola Razr-এ একটি 6.2 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে।ফোনের বাইরে থাকছে একটি 2.7 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।

Motorola Razr (2019) এ কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। রয়েছে একটি অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 2,510mAh ব্যাটারি। এই ফোনের ওজন  205 গ্রাম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo