Motorola G85 5G Price drop under Rs 15000 on Flipkart sale
মোটোরোলা তার 3D কার্ভড pOLED ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সহ Motorola G85 5G ফোনে দুর্দান্ত ছাড় অফার করছে। আসলে Flipkart GOAT Sale চলাকালীন মোটো জি৮৫ ৫জি ফোনটি অনেক সস্তায় বিক্রি হচ্ছে। ফ্লিপকার্ড গোট সেল 17 জুলাই পর্যন্ত চলবে। এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে এই ফোনটি।
দামের কথা বললে, মটোরোলা জি৮৫ ৫জি ফোনটি ফ্লিপকার্ট সেলে 2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। তবে বলে দি যে এই ফোনটি 17999 টাকা দামে বাজারে লঞ্চ হয়ছিল। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে।
আরও পড়ুন: 7000mAh এর বিশাল ব্যাটারি সহ লঞ্চ হবে Realme 15 Pro, থাকবে Snapdragon 7 Gen 4 প্রসেসর
এছাড়া গ্রাহকরা Flipkart Axis Bank কার্ড পেমেন্টে 5 শতাংশ অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।
শুধু তাই নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 13550 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
কোম্পানি এই ফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড pOLED ডিসপ্লে দেওয়া। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের ডিসপ্লে পিক ব্রাইটনেস লেভল 1600 নিট রয়েছে। প্রসেসর হিসেবে ফোনে কোম্পানি Snapdragon 6s Gen 3 দিচ্ছে। এটি 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে কোম্পানি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ম্যাক্রো ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
স্মার্টফোনে পাওয়ার দিতে এতে 5000mAh ব্যাটারি দেওয়া। এই ব্যাটারি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।