Motorola G85 5G price drop under Rs 15000 on Flipkart GOAT sale
আপনি যদি 15 হাজার টাকার বাজেটে একটি প্রিমিয়াম ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন তবে এটাই সুযোগ। আসলে Motorola G85 5G ফোনটি Flipkart সেলে দুর্দান্ত অফারের সাথে বিক্রি হবে। আসলে 12 জুলাই থেকে Flipkart GOAT Sale শুরু হচ্ছে। এই সেলে একাধিক স্মার্টফোনে দুর্দান্ত ডিল পাওয়া যাবে। আসুন দেখে নেওয়া যাক মোটোরোলা জি ৮৫ ৫জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
মটোরোলা জি৮৫ ৫জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল 17,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে ফ্লিপকার্ট গোট সেলে এই ফোনটি 3000 টাকা সস্তায় বিক্রি হবে। ছাড়ের পর ফোনের দাম কমে 14,999 টাকা হবে।
তবে মোটোরোলা জি৮৫ ৫জি ফোনের এই দামটি ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাবে বা সোজা ছাড় থাকবে সেটি 12 জুলাই থেকে সেল চলাকালীন জানা যাবে।
ফিচারের কথা বললে, মোটোরোলা জি৮৫ ৫জি ফোনে প্রিমিয়াম ফিচারে 6.67-ইঞ্চির কার্ভড FHD+ pOLED দেওয়া হয়েছে যা 2400*1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটস ব্রাইটনেস সহ আসে। প্রসেসর হিসেবে মটোরোলা ফোনটি Snapdragon 6s Gen 3 প্রসেসর এবং এড্রেনো 619 GPU রয়েছে যা মাল্টিটাস্কিং এবং গেমিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেয়। এতে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মটোরোলা ফোনে রিয়ারে ডুয়াল ক্যামেরা থাকবে, যা OIS সহ 50MP মেইন ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এটি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 43 ইঞ্চি QLED TV সস্তা দামে ভারতে লঞ্চ করল Kodak, বাড়িতেই মিলবে থিয়েটারের মজা