Motorola G35 5G smartphone price under Rs 9999 in India on Flipkart
Motorola এর 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট যদি 10 হাজার টাকা হয়, তবে এটাই সুযোগ। এই দামের রেঞ্জে Motorola G35 5G একটি ভাল বিকল্প হতে পারে। মটোরোলা জি35 5জি ফোনটি দুর্দান্ত ব্যাঙ্ক অফারে বিক্রি হচ্ছে। গ্রাহকরা এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা জি35 5জি ফোনে পাওয়া ডিল এবং অফার সম্পর্কে।
মোটোরোলা জি35 5জি ফোনটি 9999 টাকা দামে লিস্ট করা হয়েছে। এই দামে ফোনের 4GB/128GB স্টোরেজ মডেল Flipkart সাইটে বিক্রি হচ্ছে। গ্রাহকরা IDFC FIRST Power Women Platinum এবং Signature ডেবিট কার্ড পেমেন্টে 5 শতাংশ (750 টাকা পর্যন্ত) ছাড় পেতে পারেন। ছাড়ের পর ফোনের দাম কমে 9499 টাকা হয় যাবে।
আরও পড়ুন: আরে বাহ! বন্ধ হল না Reliance Jio এর এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান, 500 জিবি ডেটা সহ মিলবে আনলিমিটেড 5G
এছাড়া গ্রাহকরা পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 5600 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, মোটোরোলা জি35 5জি ফোনে 6.72-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। মোটোরোলা ফোনটি অক্টাকোর 6nm Unisoc T760 প্রসেসরে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা জি35 5জি ফোনটি 50MP রিয়ার ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সহ আসে। ফ্রন্টে 16MP ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনের সাথে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে।
আরও পড়ুন: 12GB পর্যন্ত RAM সহ Realme এর গেমিং স্মার্টফোনে দেদার ছাড়, 15 হাজার টাকার কম দামে কেনার সুযোগ