32MP সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Motorola Edge 70 Fusion স্মার্টফোনের আজ প্রথম সেল, জানুন দাম কত এবং ফিচার

Motorola Edge 70 Fusion First Sale: মোটোরোলা সম্প্রতি তার নতুন স্মার্টফোন মোটোরোলা এজ 70 ফিউশন লঞ্চ করেছে। মোটোরোলা এর নতুন মিলিট্রি গ্রেড ডিভাইস এজ 70 ফিউশন আজ প্রথমবার সেলে বিক্রি করা হবে। আপনি যদি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটি আপনার জন্য সেরা সুযোগ। মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের প্রথম সেল আজ দুপুর 12টায় ই-কমার্স সাইট Flipkart থেকে শুরু হবে। আসুন মোটোরোলা এজ 70 ফিউশনের ফোনের দাম, সেল অফার এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Motorola Edge 70 Fusion ফোনের দাম কত এবং প্রথম সেলে কী অফার পাওয়া যাবে

প্রথমে দামের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি তিনটি স্টোরেজে আসে।

  • 8GB RAM+128GB = 26,999 টাকা
  • 8GB+256GB = 29,999 টাকা
  • 12GB+256GB = 32,999 টাকা

আরও পড়ুন: 15000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে 200MP সহ Vivo স্মার্টফোন, জানুন নতুন দাম কত

তবে সেলের সময়, গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে আরও সস্তায় কিনতে পারবেন এই ফোনটি। বিশেষ জিনিস হল যে Axis Bank এবং HDFC Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এছাড়া 2000 টাকার এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে এই ফোনে, যার পরে দাম আরও কমে বেস মডেলটি 24,999 টাকা দামে কেনা যাবে।

মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী

ফিচারের কথা বললে, মোটোরোলা ফোনের ডিসপ্লেতে থাকছে 6.78-ইঞ্চির 1.5K AMOLED স্ক্রিন যা 144Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট সহ আসে। মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া, যা প্রতিদিনের কাজকে আরও সহজ করে তোলে।

ফটোগ্রাফির জন্য এতে 50MP এর Sony LYTIA 710 মেইন ক্যামেরা OIS সহ আসে। যার সাথে 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 32MP ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: 7200mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত

পাওয়ার দিতে ফোনে রয়েছে বড় 7000mAh এর বিশাল ব্যাটারি, যা 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার্স, ডলবি এটমস সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G কানেক্টিভিটি এবং Android 16 ভিত্তিক Hello UI দেওয়া হয়েছে। এছাড়া জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে ফোনে IP68 এবং IP69 রেটিং দেওয়া।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :