Motorola Edge 50 Pro price drops to under Rs 27000 on Amazon deal
আপনি কি অনেক সময় ধরে মিড রেঞ্জ সেগামেন্টে একটি ভাল স্মার্টফোন খুঁজছেন তবে Amazon দিচ্ছে আপনাকে সুযোগ। এখানে Motorola Edge 50 Pro সবচেয়ে কম দামে কেনা যাবে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ডিভাইসে ফিচার হিসেবে pOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, ভিগন লেদার এবং ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে মটোরোলা ফোনটি।
অ্যামাজন সাইটে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনটি 29,999 টাকায় বিক্রি হচ্ছে। যা এই ফোনের লঞ্চ প্রাইস থেকে 6709 টাকা সস্তায় কেনা যাবে। এছাড়া গ্রাহকরা এই ফোনে কিছু ক্রেডিট কার্ড পেমেন্টে 1250 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন।
আরও পড়ুন: Vu লঞ্চ করল ডিজাইনার 4K Smart TV, Dolby Vision সহ বাড়িতেই মিলবে থিয়েটারের মজা, জানুন দাম
এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 27,650 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় নিতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
মটোরোলা এজ ৫০ প্রো ফোনটি 6.7-ইঞ্চি 1.5K pOLED প্যানেল ডিসপ্লে দেখা যাবে। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেসও অফার করছে। ডিভাইসে পারফরম্যান্সের জন্য পাওয়ারফুল Snapdragon 7 Gen 3 চিপসেট দেওয়া, যা 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরার ক্ষেত্রে মোটোরোলা ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিকাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ডিভাইসে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে এজ ৫০ প্রো ফোনে থাকছে 4500mAh এর বড় ব্যাটারি এবং 125W ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন: 9499 টাকায় কিনুন সবচেয়ে সস্তা 6000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা সহ শকপ্রুফ iQOO 5G স্মার্টফোন