Motorola Edge 50 5G price drops by Rs 20499 on Flipkart
Motorola Edge 50 ফোনটি দুর্দান্ত ডিসকাউন্ট অফারের সাথে পাওয়া যাচ্ছে। আপনি যদি নতুন মোটোরোলা ফোন কেনার কথা ভাবছেন তবে মোটোরোলা এজ ৫০ একটি ভাল বিকল্প হতে পারে। ই-কমার্স সাইট Flipkart এ মোটোরোলা এজ ৫০ ফোনটি দেদার ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে। গ্রাহকরা ব্যাঙ্ক অফারের আওতায় অতিরিক্ত ছাড়ে এই ফোনটি কিনতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ ৫০ ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
মোটোরোলা এজ ৫০ ফোনের 8GB RAM/256GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে 21,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে গত বছর অগাস্টে এই স্মার্টফোনটি 27,999 টাকা দামে লঞ্চ হয়ছিল। ব্যাঙ্ক অফারের আওতায় IDFC ব্যাঙ্ক পেমেন্টে 1500 টাকার ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: 5 জুন ভারতে আসছে OnePlus 13s, লঞ্চের আগে ফাঁস হল দাম, স্পেসিফিকেশন
ছাড়ের পরে দাম আরও কমে 20,499 টাকা হয় যাবে। এই ফোন লঞ্চ প্রাইস থেকে 7500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন 16,500 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
এজ ৫০ ফোনে 6.7-ইঞ্চির pOLED ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন পিক্সেল,120Hz রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এজ ৫০ ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে। পারফরম্যান্সের জন্য মোটোরোলা ফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 1 এক্সিলরেটেড এডিশন প্রসেসরে কাজ করে। পাওয়ার দিতে মোটোরোলা এজ ৫০ স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 68W টার্বোপাওয়ার চার্জিং এবং 15W ওয়্যরলেস চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এজ ৫০ ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 10 মেগাপিক্সেল এর টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP68 রেটিং সহ আসে।
আরও পড়ুন: মাত্র 6699 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ নতুন Lava ফোনের আজ প্রথম সেল