50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Motorola Edge 50 ফোনে 7500 টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন নতুন দাম কত

Highlights

Motorola Edge 50 ফোনটি দুর্দান্ত ডিসকাউন্ট অফারের সাথে পাওয়া যাচ্ছে

Flipkart এ মোটোরোলা এজ ৫০ ফোনটি দেদার ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে

আপনি যদি নতুন মোটোরোলা ফোন কেনার কথা ভাবছেন তবে মোটোরোলা এজ ৫০ একটি ভাল বিকল্প হতে পারে

গত বছর অগাস্টে Motorola Edge 50 স্মার্টফোনটি 27,999 টাকা দামে লঞ্চ হয়ছিল

পারফরম্যান্সের জন্য মোটোরোলা ফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 1 এক্সিলরেটেড এডিশন প্রসেসরে কাজ করে

50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Motorola Edge 50 ফোনে 7500 টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন নতুন দাম কত

Motorola Edge 50 ফোনটি দুর্দান্ত ডিসকাউন্ট অফারের সাথে পাওয়া যাচ্ছে। আপনি যদি নতুন মোটোরোলা ফোন কেনার কথা ভাবছেন তবে মোটোরোলা এজ ৫০ একটি ভাল বিকল্প হতে পারে। ই-কমার্স সাইট Flipkart এ মোটোরোলা এজ ৫০ ফোনটি দেদার ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে। গ্রাহকরা ব্যাঙ্ক অফারের আওতায় অতিরিক্ত ছাড়ে এই ফোনটি কিনতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ ৫০ ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Motorola Edge 50 ফোনের দাম কত এবং অফার কী

মোটোরোলা এজ ৫০ ফোনের 8GB RAM/256GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে 21,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে গত বছর অগাস্টে এই স্মার্টফোনটি 27,999 টাকা দামে লঞ্চ হয়ছিল। ব্যাঙ্ক অফারের আওতায় IDFC ব্যাঙ্ক পেমেন্টে 1500 টাকার ছাড় পেতে পারেন।

Motorola Edge 50 5G price drops by Rs 20499 on Flipkart

ছাড়ের পরে দাম আরও কমে 20,499 টাকা হয় যাবে। এই ফোন লঞ্চ প্রাইস থেকে 7500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন 16,500 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

মোটোরোলা এজ ৫০ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

এজ ৫০ ফোনে 6.7-ইঞ্চির pOLED ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন পিক্সেল,120Hz রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এজ ৫০ ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে। পারফরম্যান্সের জন্য মোটোরোলা ফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 1 এক্সিলরেটেড এডিশন প্রসেসরে কাজ করে। পাওয়ার দিতে মোটোরোলা এজ ৫০ স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 68W টার্বোপাওয়ার চার্জিং এবং 15W ওয়্যরলেস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে এজ ৫০ ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 10 মেগাপিক্সেল এর টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP68 রেটিং সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile