Digit.in

Moto G96 5G vs Samsung Galaxy M36 5G: 20 হাজার টাকার কমে কোন স্মার্টফোন হবে বেস্ট চয়েজ? দেখে নিন তুলনা

Moto G96 5G vs Samsung Galaxy M36 5G: 20 হাজার টাকার কমে কোন স্মার্টফোন হবে বেস্ট চয়েজ? দেখে নিন তুলনা

দামের কথা বললে, মোটো জি৯৬ ৫জি ফোনের 8GB+128GB স্টোরেজের দাম 17,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছে।

Moto G96 5G

মোটো জি৯৬ ৫জি বনাম স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের স্পেসিফিকেশন কেমন

ডিসপ্লের কথা বললে, মোটো জি৯৬ ৫জি ফোনে রয়েছে 6.67 ইঞ্চির ফুল HD+ 10-বিট 3D কার্ভড pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 144Hz এবং ব্রাইটনেস 1600 নিট। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে পাওয়া যাবে 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে যার ফুল HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট।

প্রসেসর হিসেবে মোটো জি৯৬ ৫জি ফোনটি Qualcomm Snapdragon 7S Gen 2 চিপসেটে কাজ করে। পাশাপাশি, গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে অক্টা কোর Exynos 1380 চিপসেট দেওয়া হয়েছে।

Samsung Galaxy M36 5G

পাওয়ার দিতে মোটো জি৯৬ ৫জি ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে যা 33W ওয়্যারড টর্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। এছাড়া গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সহ আসে।

ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি৯৬ ৫জি ফোনের রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের রিয়ারে রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile