মোটোরোলা কোম্পানি অবশেষে ভারতে আজ তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge+ লঞ্চ করে দিয়েছে। এই ফোন ১০৮ মেগাপিক্সল ক্য়ামেরা সেন্সর সহ ভারতে আনা হয়েছে। ফোনটি কে এখন থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্টে প্রি-অর্ডারের করা যাবে।
অন্য় দিকে ফোনটি ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরগুলিতে 26 মে থেকে বিক্রির জন্য় পাওয়া যাবে। মটো এজ প্লাস দুটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যায় – স্মোকি সাঙ্গরিয়া এবং থান্ডার গ্রে। লঞ্চ হওয়ার সঙ্গে Flipkart-এ এই ফোনটির উপর দারুন অফার দেওয়া হচ্ছে। এর আগে আসুন জেনে নি ফোনের দাম ও অফার…
মোটোরোলা এজ প্লাস ফোনের 12 জিবি + 256 জিবি ভেরিয়েন্টে কিনতে আপনাকে 74,999 টাকা খরচ করতে হবে। এবং এটি ফ্লিপকার্টে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।
ফোনের অফারে নজর দি তাহলে আপনি যদি কোনও আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড ধারক হন তবে আপনি এই লাভ তা পুরোটা ই পাবেন। ফ্লিপকার্ট ইএমআই এবং নন-ইএমআই উভয় লেনদেনের জন্য আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের ফ্ল্যাট 7,৫০০ টাকা অফার দিচ্ছে।
অন্য় দিকে আপনি যদি ফ্লিপকার্ট অ্যাকসিস ব্যাংকের ক্রেডিট কার্ডধারী হন তবে আপনি 5% অনলিমিটেড ক্য়শব্যাক পেতে পারেন। এই ফোনের ইএমআই পরবে প্রতি মাসে ২,৫৬৪ টাকা।
এই ফোন চলবে এন্ড্রয়েড ১০ অপরেটিং সিস্টমে। এর সঙ্গে ফোনের ভিতরে থাকছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ও ১২ জিবি র্যাম। এই ফোনটি কার্ড ডিজাইনের সঙ্গে আনা হবে।
এছাড়া ফোন রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ ওলেড ডিস্প্লে। ফোনের পিক্সল রেজোলিউশন 1080×2340 এবং ডেনসিটি ৮৮০ppi হতে পারে।
মোটোরোলা এজ+ ফোনে ক্য়ামেরা-র জন্য় রয়েছে ১০৮ মেগাপিক্সল প্রাইমারি ক্য়ামেরা, ১৬ মেগাপিক্সল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৮ মেগাপিক্সল টেলিফটো ক্য়ামেরা আর থাকছে একটি টাইম অফ ফ্লাইট (ToF) সেন্সর। এছাড়া থাকছে 3x জুম ফিচার।
ফোনে সেলফির জন্য় থাকচে ২৫ মেগাপিক্সল ফ্রন্ট ক্য়ামেরা। ফোনে পাওয়ার দেওয়ার জন্য় থাকবে 5000mAh শক্তিশালী ব্যাটারি। ফোনটি ৫জি কনেক্টিভিটির সঙ্গে আসছে।