এই ডিভাইস আসছে Octa-core Unisoc T700 প্রসেসরের সাথে
টেক জায়েন্ট Motorola ব্র্যান্ড লঞ্চ করলো আরও একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এই হ্যান্ডসেট মডেলের নাম Moto E30। নতুন এই হ্যান্ডসেট আসছে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি। এই ডিভাইস কাজ করবে লেটেস্ট অ্যান্ড্রয়েড Go অপারেটিং সিস্টেমে।
Moto E30 স্মার্টফোন পাওয়া যাচ্ছে দুটি কালার ভ্যারিয়েন্টে – নীল (Blue) এবং আরবান গ্রে (Urban grey) । এই হ্যান্ডসেটের 2GB RAM +32GB ইন্টারনালের ফোনের দাম রয়েছে COP 529,900। যা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 10,200 টাকা মতন। এখনও পর্যন্ত সাউথ আমেরিকায় ডিভাইসের সেল শুরু হয়েছে। মনে করা হচ্ছে যে গ্লোবাল মার্কেটেও খুব তাড়াতাড়ি লঞ্চ করবে এই মডেল।