ভারতীয় স্মার্টফোন বাজারে সম্প্রতি 14 হাজার টাকার কম দামে 5G Gaming Smartphone Lava Play Ultra লঞ্চ হয়েছে। এই ফোনটি বিশেষ করে বাজেট ফ্রেন্ডলি গেমিং ইউজারদের জন্য আনা হয়েছে। এই ফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি, স্টাইলিশ ডিজাইন এবং লেটেস্ট ফিচার দেওয়া। লাভা প্লে আল্ট্রা ফোনটি Aamzon সাইট এবং লাভা ওয়েবসাইট থেকে বিক্রি হচ্ছে। এছাড়া ফোনে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং নো কস্ট ইএমআই মতো সুবিধা সহ কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক লাভা প্লে আল্ট্রা ফোনের দাম এবং স্পেসিফিকেসন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, লাভা প্লে আল্ট্রা 5জি ফোনের দাম 14,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 6GB RAM+128GB স্টোরেজ রাখা হয়েছে। এছাড়া ফোনের 8GB RAM+128GB স্টোরেজের দাম 16,499 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: 7000 ব্যাটারি সহ Realme P4 5G ফোনের আজ সেল, 20 হাজার টাকা দামের এই ফোনে কী রয়েছে বিশেষ জানুন
লাভা প্লে আল্ট্রা ৫জি ফোনের প্রথম সেল ফোনে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম কমে 13,999 টাকার শুরু দামে কেনা যাবে। ফোনটি দুটি কালার আর্কটিক স্লেট এবং আর্কটিক ফ্রস্ট অপশনে কেনা যাবে।
ফিচারের কথা বললে, লাভার এই দুর্দান্ত গেমিং ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেটে কাজ করে। মিডিয়াটেক হাইপার ইঞ্জিন প্রযুক্তি গেমিং FPS ফোনটি 20 শতাংশ পর্যন্ত ভাল করে তোলে। ডিসপ্লে হিসেবে ফোনে দেওয়া 6.67-ইঞ্চি AMOLED FHD+ স্ক্রিন যা 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে লাভা প্লে আল্ট্রা ৫জি ফোনে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া। সাথে ফ্রন্টে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে লাভা প্লে আল্ট্রা ৫জি ফোনটি 5000mAh ব্যাটারি সহ আসে। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। লাভা প্লে আল্ট্রা ফোনটি Android 15 অপারেটিং সিস্টাম সহ আসে।
আরও পড়ুন: ভারতে লঞ্চের আগে Vivo T4 Pro 5G ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস, জানুন কবে আসছে বাজারে