JioPhone Prima 4G সেল শুরু
Reliance Jio এর তরফে একটি নতুন 4G Phone লঞ্চ করেছে। কোম্পানির এই ফোনটি JioPhone Prima 4G নামে বাজারে আনা হয়েছে। এই সস্তা ফোনটি কোম্পানি ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2023 (IMC) ইভেন্টে চালু করেছে, যা খুবই কম দামে আনা হয়েছে।
লেটেস্ট জিওফোনে WhatsApp, Facebook এবং YouTube এর মতো একাধিক অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে। JioPhone Prima 4G ফোনে 1800mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। জিও ইউজাররা এই ফোনে 23ভাষার সুবিধা পাবেন। তবে আসুন দেরি না করে ফোনের দাম এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: 3000 টাকার কমে SmartWatch আরও সস্তায়! এই অফার মিস করা যাবে না
ভারতীয় বাজারে লেটেস্ট 4G জিও ফোনের দাম 2,599 টাকা রাখা হয়েছে। গ্রাহকরা এই ফোনটি JioMart এর অফিসিয়াল সাইট থেকে কিনতে পারবেন।
নতুন জিও ফোনটি দুটি কালার অফশনে কেনা যাবে – নীল এবং হলুদ।
জিও কোম্পানি তার নতুন ফোনের সাথে আকর্ষনীয় অফার যেমন ব্যাঙ্ক অফার এবং ক্যাশব্যাক দিচ্ছে।
নতুন লঞ্চ হওয়া জিও ফোন প্রাইম 4G-তে 2.4-ইঞ্চি TFT ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 320*240 পিক্সেল সাপোর্ট থাকছে।
এই 4G ফোনে পিছনের প্যানেলে Jio Logo দেওয়া হয়েছে।
এছাড়া ফোনে 0.3 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ ফ্ল্য়াশলাইট এবং ক্যামেরা সাপোর্ট রয়েছে।
ফোনে পাওয়ার দিতে 1800mAh এর ব্যাটারি সাপোর্ট রয়েছে।
এই সমস্ত সুবিধা ছাড়া, ফোনে 512MB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো মতো সুবিধা দেওয়া হয়েছে।
ফোনে স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ARM Cortex A53 চিপসেট রয়েছে।