আপনি কি JioPhoneNext স্মার্টফোন কেনবার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর। এখন আর এই মোবাইল কিনতে আপনাকে করতে হবে না হোয়াটসঅ্যাপ বা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে প্রি- বুকিং। গ্রাহকেরা সরাসরি রিলায়েন্স ডিজিটাল ওয়েবসাইট থেকে এখন এই হ্যান্ডসেটকে কিনতে পারবেন।
Survey
✅ Thank you for completing the survey!
Reliance Digital ওয়েবসাইটে JioPhoneNext স্মার্টফোন পাওয়া যাচ্ছে ব্ল্যাক এবং নীল কালার অপশনে। এই ফোনের 2GB+32GB ভ্যারিয়েন্টের দাম রয়েছে 6,499 টাকা। এই হ্যান্ডসেট YES ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে পাওয়া যাবে 10% ডিসকাউন্ট। আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কের কার্ডের ওপর পাওয়া যাবে 7.5% ইনস্ট্যান্ট ছাড়। রিলায়েন্স ডিজিটাল ওয়েবসাইটে এই ফোনের ইএমআই শুরু হচ্ছে প্রতিমাসে 305.93 টাকা থেকে।
JioPhoneNext মোবাইল কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 215 চিপসেটে। এই ফোনে রয়েছে গুগল এবং রিলায়েন্সের পার্টনারশিপে তৈরি হওয়া PragatiOS অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ইউজারেরা পাবেন গুগল প্লে-স্টোরের অ্যাক্সেস।
এই হ্যান্ডসেটে রয়েছে 5.5 ইঞ্চির HD+ স্ক্রিনের সাথে। ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন রয়েছে 720X1440 পিক্সেল। এই ডিভাইসে আছে গোরিলা গ্লাস 3 ডিসপ্লে প্রটেকশন ফিচার। JioPhoneNext স্মার্টফোনে রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8MP ক্যামেরা।
এই মডেল আসছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজের সাথে। এসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজকে এক্সপ্যান্ড করা যাবে। এই ডিভাইসে রয়েছে 3,500 mAh ব্যাটারি ক্যাপাসিটি। কানেক্টিভিটির জন্য রয়েছে অডিও জ্যাক, ওয়াইফাই , Bluetooth এবং মাইক্রো ইউএসবি পোর্ট।