iQOO Z5 মডেল ভারতে লঞ্চ হবে 27 সেপ্টেম্বর দুপুর 12 টায়
iQOO Z3 মডেলের ব্যাপক সফলতার ফলে ভারতে লঞ্চ করতে চলেছে iQOO Z5 স্মার্টফোন
iQOO Z5 মডেলে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G চিপসেট, 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলয়েড ডিসপ্লে
iQOO ব্র্যান্ডের নতুন iQOO Z5 মডেল কবে ভারতে লঞ্চ হতে চলেছে তা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। iQOO Z3 মডেলের ব্যাপক সফলতার ফলে ভারতে লঞ্চ করতে চলেছে iQOO Z5 স্মার্টফোন। জানা গিয়েছে যে 27 সেপ্টেম্বর দুপুর 12 টায় লঞ্চ করবে iQOO Z5 মডেল। সম্প্রতি কোম্পানি একটি টিজার ইমেজ পোস্ট করেছে এই নতুন হ্যান্ডসেটের যেখানে দেখা গিয়েছে যে নতুন iQOO Z5 মডেল আসবে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে। সঙ্গে থাকবে আয়তাকার মডিউলে এলইডি ফ্ল্যাশ। সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখনও অবধি পোস্টারে মোবাইলটিকে নীল কালার অপশনে দেখা গিয়েছে। লঞ্চ হবার পরে আরও কয়েকটি নতুন কালার অপশন আসার সম্ভাবনা রয়েছে। নতুন স্মার্টফোনে থাকতে পারে এলসিডি ডিসপ্লে ও অ্যামোলয়েড প্যানেল।
iQOO Z5 স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
iQOO Z5 মডেলে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G চিপসেট। তবে প্রো ভার্সনের মডেলে থাকার সম্ভাবনা রয়েছে অন্য কোনো হাই – কোয়ালিটি চিপসেটের।
মোবাইলে থাকতে পারে LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ।
iQOO Z5 ডিভাইস আসতে পারে অ্যামোলয়েড ডিসপ্লে সমেত, স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে 120Hz।
এই স্মার্টফোন সাপোর্ট করতে পারে 55W ফাস্ট চার্জের ফিচার।