OnePlus N6x vs iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং দামের তুলনা

ওয়ানপ্লাস সম্প্রতি ভারতে নতুন OnePlus N6x স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা iQOO Z11 Lite এবং Realme Narzo 100x 5G-এর সাথে প্রতিযোগিতা করবে। ওয়ানপ্লাস এন6এক্স ফোনে MediaTek Dimensity 6360 Apex চিপসেট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, আইকু জি11 লাইট ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 6300 6nm প্রসেসর এবং রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর। এখানে ওয়ানপ্লাস এন6এক্স, আইকু জি11 লাইট এবং রিয়েলমি নারজো 100এক্স 5জি-এর মধ্যে একটি বিস্তারিত তুলনা তুলে ধরা হলো।

ভারতে iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G vs OnePlus N6x ফোনের দাম কত এবং স্টোরেজ

দামের কথা বললে, ওয়ানপ্লাস এন6এক্স ফোনের 4GB+64GB ভ্যারিয়্যান্টের দাম 18,999 টাকা এবং 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 20,999 টাকা রাখা হয়েছে।

এদিকে, আইকু জি11 লাইট ফোনের 4GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 19,499 টাকা, 6GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 21,999 টাকা এবং 6GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 24,999 টাকা।

আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo S2 স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকবে চমকে দেওয়া ফিচার, জানুন লঞ্চ তারিখ

অন্যদিকে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের 4GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 19,499 টাকা, 6GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 21,499 টাকা এবং 6GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 23,499 টাকা।

ওয়ানপ্লাস এন6এক্স নাকি আইকু জি11 লাইট নাকি রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে এবং রেজোলিউশন: ওয়ানপ্লাস এন6এক্স ফোনে রয়েছে 6.8-ইঞ্চির HD+ LCD টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1570 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, পিক ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত। অন্যদিকে, আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 120Hz এবং 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস। এর বিপরীতে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে 6.6-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস এন6এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 6360 Apex চিপসেটে কাজ করে। আইকু জি11 লাইট ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 6300 6nm চিপসেট। আর রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 6300 5G প্রসেসরে চলে।

অপারেটিং সিস্টেম: ওয়ানপ্লাস এন6এক্স ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OxygenOS 16-এ চলে। আইকু জি11 লাইট চলে Android 16-ভিত্তিক Origin OS 6-এ, যেখানে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে Android 16-ভিত্তিক Realme UI 7.0।

ক্যামেরা সেটআপ: ফোটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস এন6এক্স ফোনে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যা 10x ডিজিটাল জুম সুবিধা রয়েছে। আইকু জি11 লাইট ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। তুলনায়, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলের জন্য ওয়ানপ্লাস এন6এক্স ফোনে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। একইভাবে, আইকু জি11 লাইট ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যদিকে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 25999 টাকার শুরুর দামে Samsung লঞ্চ করল 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ 5G স্মার্টফোন

ব্যাটারি ব্যাকআপ: ওয়ানপ্লাস এন6এক্স ফোনে রয়েছে 7000mAh এর ব্যাটারি, যা 15W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 5W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে। আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6500mAh-এর ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর বিপরীতে, নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে 8000mAh-এর ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :