24 জুলাই ভারতে আসছে iQOO এর সস্তা 5G স্মার্টফোন, স্টাইলিশ লুক সহ থাকবে চমকে দেওয়া ফিচার

24 জুলাই ভারতে আসছে iQOO এর সস্তা 5G স্মার্টফোন, স্টাইলিশ লুক সহ থাকবে চমকে দেওয়া ফিচার

আইকু তার আপকামিং ফোন iQOO Z11 Lite ভারতে লঞ্চ করার ঘোষণা করেছে যা 24 জুলাই ভারতে আসবে। কোম্পানি আইকু জি11 লাইট ফোনটি মূলত সেইসব কলেজ স্টুডেন্টদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা অনলাইনে ক্লাস করেন, অ্যাসাইনমেন্ট ও নোটের জন্য এআই (AI) ব্যবহার করেন। এছাড়া প্রতিদিনে মাল্টিটাস্কিং কাজ করতে হয় এবং ব্রাইট ডিসপ্লে সহ একটি টেকসই স্মার্টফোন খুঁজছেন। আইকু এর আপকামিং ফোনটি AI ফিচার এবং স্টাইলিশ ডিজাইন সহ আনা হবে। আগামী ফোনটি লেটেস্ট OriginOS 6 এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট সহ আসবে। আসুন দেরি না করে আইকু জি11 লাইট ফোনের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে iQOO Z11 Lite ফোনের লঞ্চের তারিখ কবে

ভারতের বাজারে আইকিউ জি11 লাইট ফোনটি 24 জুলাই লঞ্চ করা হবে। ফোনটি দুটি কালার যেমন সোলার ফ্লেম এবং মিডনাইট ব্লু অপশনে পাওয়া যাবে। ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon সাইট থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: একধাপে 47 হাজার টাকা সস্তা হল Samsung এর 200MP AI ক্যামেরা, 12GB RAM সহ প্রিমিয়াম স্মার্টফোন

কেমন ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে আইকু জি11 লাইট ফোনে

ফিচারের কথা বললে, আইকু জি11 লাইট ফোনে থাকবে 6500mAh এর ব্যাটারি যা 44W FlashCharge সাপোর্ট করবে। এটি ছাত্রদের কথা মাথায় রেখে আনা হয়েছে যা একবার চার্জে পুরো দিন চলতে পারে। কোম্পানির দাবি যে এটি 5 বছরের ব্যাটারি হেলথ এর সাথে দীর্ঘ সময় পর্যন্ত চলবে। পাশাপাশি এতে থাকছে মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি এবং SGS 5-স্টার ড্রপ রেজিস্টেন্ট সার্টিফিকেশন, যা ফোনকে পড়ে যাওয়ার হাত থেকে সুরক্ষা দেয়।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ সস্তা Nothing 5G স্মার্টফোনের প্রথম সেল আগামীকাল, 5000 টাকা সস্তায় কেনার সুযোগ

ফোনে রয়েছে চমৎকার, স্লিক এবং আধুনিক ডিজাইন। এর মিনিমালিস্ট ও কমপ্যাক্ট ক্যামেরা মডিউল এবং কল ও নোটিফিকেশনের জন্য ডাইনামিক লাইট এটিকে একটি স্টাইলিশ লুক দেয়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile