6000mAh ব্যাটারি সহ সস্তা Nothing 5G স্মার্টফোনের প্রথম সেল আগামীকাল, 5000 টাকা সস্তায় কেনার সুযোগ

6000mAh ব্যাটারি সহ সস্তা Nothing 5G স্মার্টফোনের প্রথম সেল আগামীকাল, 5000 টাকা সস্তায় কেনার সুযোগ

নাথিং সম্প্রতি তার একটি নতুন সস্তা দামের 5G ফোন লঞ্চ করেছে যা Nothing Phone 4b এর নামে আসে। নাথিং ফোন 4বি এই সিরিজের প্রথম স্মার্টফোন যার আগামীকাল 14 জুলাই প্রথম সেল শুরু হতে চলেছে। নতুন নাথিং ফোনে একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে। নাথিং ফোন 4বি ভারতে 40 হাজার টাকার কম দামে আসে। আপনি যদি এই ফোনটি কেনার কথা ভাবেন, চলুন দেখে নেওয়া যাক নাথিং ফোন 4বি এর ভারতীয় দাম কত এবং ফিচার স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Nothing Phone 4b ফোনের দাম কত ও সেল অফার কী

দামের কথা বললে, নাথিং ফোন 4বি এর দাম শুরু হয় 34,999 টাকা থেকে। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া রয়েছে আরেকটি মডেল যা 8GB + 256GB স্টোরেজ সহ আসে, যার দাম 38,999 টাকা।

আরও পড়ুন: যেতে হবে না আধার সেন্টার, বাড়ি বসেই নিমিষে বদলে ফেলুন Aadhaar Card এ দেওয়া পুরনো মোবাইল নম্বর এবং বাড়ির ঠিকানা, জানুন প্রসেস

তবে, লঞ্চ অফার হিসেবে কোম্পানি এতে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার দিচ্ছে। কোম্পানি এতে 7.5 শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে বেস ভ্যারিয়্যান্টের দাম শুরু হবে 29,999 টাকা এবং দ্বিতীয় মডেলটি 33,699 টাকা দামে কেনা যাবে।

নতুন নাথিং ফোনটি Black, White এবং Blue কালার অপশনে পাওয়া যাচ্ছে। আগামীকাল, 14 জুলাই থেকে Flipkart এবং ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল সহ বিজয় সেলস এর মতো রিটেইল স্টোর থেকে কেনা যাবে।

নাথিং ফোন 4বি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে, নাথিং ফোন 4বি তে রয়েছে 6.77-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। এতে আরও রয়েছে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 480Hz PWM ডিমিং, HDR10+ সাপোর্ট এবং পিক 2000 নিটস পর্যন্ত ব্রাইটনেস। ফোনে AGC DT-star 2 প্রোটেকশন দেওয়া হয়েছে এবং এটি অক্টা-কোর Snapdragon 6 Gen 4 4nm প্রসেসরে কাজ করে। ডিভাইসে 128GB / 256GB UFS 2.2 স্টোরেজ এর সাথে 8GB LPDDR4X RAM পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, নাথিং ফোন 4বি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যাতে 1/2.76 স্যামসাং সেন্সর, f/1.8 অ্যাপারচার এবং OIS সুবিধা রয়েছে। এছাড়া এতে f/2.2 অ্যাপারচার ও 10x ডিজিটাল জুম সহ 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (119.5° ফিল্ড অফ ভিউ) পেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: 5000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ Xiaomi এর সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন

ফোনে 30 fps পর্যন্ত 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনের সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাশাপাশি, ডিভাইসে পাওয়ার দিতে 6000mAh এর ব্যাটারি রয়েছে যা 33W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile