6500mAh ব্যাটারি সহ সস্তা iQOO 5G ফোনের সেল আগামীকাল, রয়েছে 120Hz ডিসপ্লে এবং রিভার্স চাজিং সুবিধা

আইকু সম্প্রতি তাদের নতুন 5G ফোন iQOO Z11 Lite 5G লঞ্চ করেছে। এই নতুন স্মার্টফোনটি সস্তা 5G সেগামেন্টে আসে এবং নতুন ফোনটি তরুন ইউজারদের কথা মাথায় রেখে আনা হয়েছে। আগামীকাল 30 জুলাই থেকে সেল শুরু হবে নতুন আইকু জি11 লাইট ফোনটি। নতুন আইকু ফোনটি কোম্পানির আগের Z10 Lite 5G ফোনের সাক্সেসার হিসেবে বাজারে এসেছে। এতে ডাইনামিক লাইট দেওয়া হয়েছে যা নোটিফিকেশন ও কলের সময় কাজ করবে। আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তবে আইকু জি11 লাইট 5জি ফোনের দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…

ভারতে iQOO Z11 Lite 5G ফোনের দাম

দামের কথা বলতে গেলে, আইকু জি11 লাইট 5জি ফোনের বেস ভ্যারিয়্যান্ট 4GB/128GB স্টোরেজের দাম 19,499 টাকা। তবে 6GB/128GB মডেলের দাম 21,499 টাকা। এর সাথে টপ মডেল 6GB/256GB মডেলের দাম 24,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই Google Pixel 11 সিরিজের দাম হল ফাঁস, Pixel 10 এর তুলনায় কত দামি হবে ফোন জানুন

আগামীকাল, 30 জুলাই থেকে শুরু হতে যাওয়া এই সেলে আপনি 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট সুবিধা পেতে পারেন। ফোনটি Amazon, iQOO-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেইল পার্টনারের মাধ্যমে কেনা যাবে।

আইকু জি11 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী

ফিচারের কথা বললে, আইকু জি11 লাইট 5জি ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ 6.74-ইঞ্চির HD প্লাস IPS ডিসপ্লে। সাথে ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত দেওয়া। টেকসই হওয়ার ক্ষেত্রে, ফোনে ধুলো এবং জলের ছিটা থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং রয়েছে। এছাড়া এটি মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটি এবং SGS 5-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সুবিধা অফার করে।

ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা বাজেট-ফ্রেন্ডলি 5জি ফোনের জন্য একটি জনপ্রিয় পছন্দ। আইকুর দাবি অনুযায়ী, AnTuTu বেঞ্চমার্ক টেস্টে এই হ্যান্ডসেটটি 5,79,000 -এর বেশি স্কোর করেছে। এই চিপসেটের সাথে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ পেয়ার করা হয়েছে।

পাশাপাশি, ডিভাইসে রয়েছে 6500mAh-এর ব্যাটারি এবং এতে 44W ওয়্যারড ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। কোম্পানির মতে, মাত্র 10 মিনিট চার্জ দিলেই এটি আট ঘণ্টা পর্যন্ত কল করা কিংবা সাত ঘণ্টারও বেশি সময় ধরে অনলাইন ভিডিও দেখার মতো সময় পর্যন্ত চলবে। এছাড়া ফোনটি ওয়্যারলেস রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সুবিধাও সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য জি11 লাইট ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের সোনি ক্যামেরা এবং সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। সফটওয়্যারের ক্ষেত্রে, ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে। ডিভাইসে দুটি ওএস (OS) আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার দাবি করা হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :