Buy 7300mAh battery smartphone price under Rs 20000 iQOO Z10 deal
সস্তা দামের iQOO Z10 Lite 5G আজ ভারতে লঞ্চ হতে প্রস্তুত। আইকিউ জি১০ লাইট ৫জি ফোনটি মিডিয়াটেক চিপসেট, বড় ব্যাটার সহ ফাস্ট চার্জিং সাপোর্ট, হাই-রেজোলিউশন প্রাইমারি ক্যামেরা সেন্সর, AI ফিচার এবং ব্রাইটেস্ট ডিসপ্লে সহ আসবে।
আইকিউ জি১০ লাইট ৫জি ফোনটি ভারতে দুপুর 12টায় আজ লঞ্চ করা হবে। লেটেস্ট আইকিউ ফোনের বিক্রি ই-কমার্স সাইট Amazon থেকে করা হবে। এছাড়া ফোনটি আইকিউ স্টোর থেকেও বিক্রি হবে। কোম্পানির অফিসিয়াল প্রোডাক্ট পেজ অনুযায়ী, আইকিউ জি১০ লাইট ৫জি ফোনটি ভারতে 10,000 টাকার কম দামে শুরু হবে।
আরও পড়ুন: এডভান্স AI ফিচার এবং নতুন ক্যামেরা ডিজাইন সহ আসছে নতুন Samsung 5G স্মার্টফোন
আপকামিং আইকিউ জি১০ লাইট ৫জি ফোনটি টাইটেনিয়াম ব্লু এবং সাইবর গ্রিন কালার অপশনে কেনা যাবে। তবে লঞ্চের আগেই আপকামিং সস্তা ৫জি আইকিউ ফোনের একাধিক ফিচার অ্যামাজনে প্রকাশ করে দেওয়া হয়েছে।
ফিচারের কথা বললে, আইকিউ ফোনটি 6000mAh ব্যাটারি সহ আসবে। কোম্পানির দাবি যে আপকামিং ফোনটি এই সেগামেন্টের ৫জি স্মার্টফোনে সবচেয়ে বড় ব্যাটারি ক্ষমতা সহ আসবে। পারফরম্যান্সের জন্য আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট এবং এটি 8GB RAM সহ পেয়ার করা হবে। এছাড়া এতে থাকবে 8GB ভার্চুয়াল RAM এবং 256GB স্টোরেজ।
ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ জি১০ লাইট ফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এতে 50 মেগাপিক্সেল সোনি AI ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ডিভাইসটি Android 15 সহ Funtouch OS 15 এর উপর চলবে। ডিসপ্লে হিসেবে দেওয়া হবে 6.74-ইঞ্চি HD+ LCD সহ 90Hz রিফ্রেশ রেট।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ Moto 5G স্মার্টফোনের দাম কমল, 10 হাজারের কমে কিনুন