iQOO Neo 10 gets massive Price drop on Flipkart deals
আইকিউ এর 7000mAh ব্যাটারি সহ 5G Smartphone এর দাম একধাপে অনেকটা কমে গেছে। আমরা কথা বলছি iQOO Neo 10 ফোনের, যা ই-কমার্স সাইট Amazon এ লঞ্চ দাম থেকে 10000 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। আইকু নিও 10 ফোনে শক্তিশালী ব্যাটারি এর পাশাপাশি দুর্দান্ত ফিচার রয়েছে। আইকুর এই দুর্দান্ত গেমিং ফোনটি চারটি কালার অ্যাসফল্ট ব্ল্যাক, আলপাইন ওয়াইন, ইনফার্নো রেড এবং টাইটানিয়াম ক্রোম অপশনে পাওয়া যাবে।
আইকু নিও 10 ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশন 8GB RAM+256GB এবং 12GB RAM+256GB মডেলে লঞ্চ করা হয়েছিল। এটি ই-কমার্স সাইট অ্যামাজন সাইটে 37,999 টাকার শুরুর দামে লিস্ট করা হয়েছে। তবে আইকু নিও 10 ফোনের আসল দাম 45,999 টাকা।
সেই হিসেবে ফোনের দাম 8000 টাকা কম করা হয়েছে। এছাড়া 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাচ্ছে, যার মানে আইকু নিও 10 ফোনটি লঞ্চ দাম থেকে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
ফিচারের কথা বললে, আইকু নিও 10 স্মার্টফোনে রয়েছে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেটে কাজ করে। এতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহারের সুবিধা রয়েছে। ফোনে পাওয়ার দিতে 7000mAh ক্ষমতার ব্যাটারি পেয়ার করা হয়েছে এবং এটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনের পেছনের অংশে রয়েছে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ, যার মধ্যে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল এর একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ডিভাইসে 32 মেগাপিক্সেল এর একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Portable AC নাকি Window AC: কোন এসি কম বিদ্যুৎ খরচে দেবে বেশি কুলিং
কানেক্টিভিটির দিক থেকে, ফোনটি Wi-Fi 7 এবং Bluetooth 5.4 প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়াও, ডিভাইসে NFC এবং USB Type-C সংযোগের সুবিধা রয়েছে। ফোনটি ডুয়াল সিম কার্ডও সাপোর্ট করবে।