সবচেয়ে বড় 7600mAh ব্যাটারি সহ ভারতে আসছে নতুন শক্তিশালী iQOO স্মার্টফোন, 24 ফেব্রুয়ারি হবে লঞ্চ
আইকিউ কোম্পানি এই প্রথমবার ভারতে তাদের ফ্ল্যাগশিপ গ্রেডের ‘R’ সিরিজের ফোন আনতে চলেছে। আপকামিং ডিভাইসটির নাম হবে iQOO 15R এবং এটি সম্প্রতি লঞ্চ হওয়া iQOO 15-এর আওতায় আনা হবে। তবে ডিভাইসটি সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও, কোম্পানি আগামী আইকিউ 15আর ফোনের প্রথম ঝলক এবং কয়েকটি স্পেসিফিকেশন নিশ্চিত করেছে।
Surveyআইকিউ 15আর ডিভাইসের মাইক্রো পেজ ইতিমধ্যেই লাইভ করে দেওয়া হয়েছে এবং যেখান থেকে নতুন ফোনের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এখানে আইকিউ 15আর ফোনের ভারতীয় লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন এবং প্রাইস রেঞ্জ সহ সমস্ত তথ্য দেওয়া হলো।
ভারতে iQOO 15R কবে হবে লঞ্চ
আইকিউ 15আর ফোনটি আগামী 24 ফেব্রুয়ারি 2026 ভারতে লঞ্চ হবে। নতুন আইকিউ 15আর ফোনের বিক্রি Amazon India এবং আইকিউ ই-স্টোর, সহ কিছু রিটেল স্টোর থেকে কেনা যাবে। তবে ফোনের বাকি ডিটেল যেমন, কালার অপশন, সেল তারিখ এখনও জানা যায়নি।
আইকিউ 15আর স্পেসিফিকেশন কেমন হবে
খবর অনুযায়ী, আইকিউ 15আর ফোনে একটি 6.59-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট। এছাড়া ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 5 SM8845 চিপসেটে কাজ করবে এবং এটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা হবে। ডিভাইসে পাওয়ার দিতে 7600mAh ব্যাটারি থাকতে পারে এবং এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। আইকিউ 15আর ফোনে IP68 এবং IP69 ধুলো ও জল রেসিস্টেন্ট রেটিং থাকতে পারে।
আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া iPhone এ 7000 টাকার ছাড়, এক্ষুনি দেখে নিন ডিল
ক্যামেরার ক্ষেত্রে, ডিভাইসে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার প্রাইমারি ক্যামেরাটি হবে 200 মেগাপিক্সেলের এবং এতে OIS সুবিধা থাকবে। সাথে এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকবে। সেলফির জন্য, আইকিউ 15আর ফোনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে 5জি নেটওয়ার্ক সাপোর্ট, ওয়াই-ফাই 7, ব্লুটুথ v5.4, এনএফসি এবং একটি আইআর ব্লাস্টারও থাকতে পারে।
ভারতে আইকিউ 15আর ফোনের দাম কত হবে
সম্প্রতি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইকিউ 15আর ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 45,999 টাকা হতে পারে। তবে, এখনও এটি নিশ্চিত করা হয়েনি।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile