Jio থেকে মাত্র 1 টাকা দামি Airtel এর এই রিচার্জ প্ল্যানটি, গ্রাহকরা পাবেন 4000 টাকার সুবিধা সাথে OTT ও
Jio এবং Airtel এর মধ্যে টেলিকম সেক্টারে তাদের রিচার্জ প্ল্যান নিয়ে প্রতিযোগিতা চলতেই থাকে। দুটি কোম্পানি সেরা অফার এবং সুবিধার সাথে প্ল্যান অফার করে। জিও এবং এয়ারটেল এর কাছে এমন কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যা একে অপরকে টেক্কা দেয়। জিও যেমন কিছু সস্তা রিচার্জ প্ল্যান অফার করে, তেমনই এয়ারটেল এর কাছেও রয়েছে কিছু সেরা প্ল্যান। এয়ারটেল এর কাছে 199 টাকার এর একটি রিচার্জ প্ল্যান রয়েছে। পাশাপাশি, জিও 198 টাকার একটি প্ল্যান অফার করে। তবে প্রতিদিনের ডেটার ক্ষেত্রে জিও এগিয়ে। আসুন ডিটেল জেনে নেওয়া যাক দুটি প্ল্যানের বিষয়।
SurveyJio 198 টাকার রিচার্জ প্ল্যান
জিওর এই প্রিপেইড প্ল্যানের দাম 198 টাকা। এতে 14 দিনের ভ্যালিডিটি দেওয়া হয় এতে। এই প্ল্যানে আপনি পুরো 14 দিন পর্যন্ত প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। সেই হিসেবে এটি মোট 28 জিবি ডেটা হচ্ছে। প্ল্যানের সাথে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা সুবিধাও পাবেন।
আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া iPhone এ 7000 টাকার ছাড়, এক্ষুনি দেখে নিন ডিল
এছাড়া এই প্ল্যানে থাকছে প্রতিদিন 100 SMS ফ্রি। কোম্পানি আনলিমিটেড কলিংও পাবেন। প্ল্যানে গ্রাহকরা জিও টিভির ফ্রি এক্সেস সহ জিও এআই ক্লাউডে 50 জিবি স্টোরেজ পাবেন।
199 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
এয়ারটেল এর এই প্ল্যান 28 দিনের ভ্যালিডিটি সহ আসে। এই প্ল্যানে কোম্পানি পুরো 28 দিন পর্যন্ত মোট 2GB ডেটা দিচ্ছে। সাথে থাকছে 100 SMS ফ্রি। এই প্ল্যানটি আনলিমিটেড কলিং এবং রোমিং বেনিফিট সহ আসে। জিও থেকে মাত্র 1 টাকা বেশি দামের এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল যে এতে আপনি 4000 টাকা দামের Adobe Express Primium এর 12 মাসের ফ্রি এক্সেস পাওয়া যাবে। সাথে এই প্ল্যান এয়ারটেল এক্সট্রিম প্লে এক্সেসও অফার করে, যেখানে আপনি একগুচ্ছ OTT সুবিধাও পাবেন।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile