INFINIX S4 2.0 লঞ্চ হয়েছে মাত্র 8,999 টাকায়

ভারতে ইনফিনিক্স তাদের Infinix S4 2.0লঞ্চ করেছে। আর এই ফোনটি ইনফিনিক্স S4 য়ের আপগ্রেটেড ভার্সান। আর এই নতুন ভেরিয়েন্টটি একই রকম দামে লঞ্চ করা হয়েছে।

এই নতুন ফোনটিতে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন আর এই ফনে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টও আছে। আর এই ফোনটি 8,999 টাকায় 8 আগস্ট ফ্লিপকার্টের ফ্রিডম সেলে বিক্রি করা হবে। আর এই ফোনটি নেবুলা ব্লু, টুইলাইট পার্পেল আর স্পেস গ্রে কালারে লঞ্চ করা হয়েছে। আর এর আগের ইনফিনিক্সের ফোনটি এখন 7,999 টাকায় কেনা যাচ্ছে।

র‍্যাম আর স্টোরেজ ছাড়া এই নতুন ফোনটির বাকি ফিচার্স এর আগের ফোনের মতনই। এই ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন যা 13+2+8MP র ক্যামেরা দিচ্ছে।

ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের সেলফি ক্যামেরা ডিউড্রপ নচে দেওয়া হয়েছে।

Connect On :