Infinix GT30 Pro 5G Launched In India
ইনফিনিক্স আজ ভারতে নতুন স্মার্টফোন Infinix GT 30 Pro 5G লঞ্চ করেছে। এটি একটি মিড রেঞ্জ গেমিং ফোন যা 25 হাজার টাকার বাজেটে পাওয়ারফুল পারফরম্যান্স এবং দর্দান্ত মোবাইল গেমিং অভিজ্ঞ দেবে। নতুন 5জি ফোন ইনফিনিক্স জিটি ৩০ প্রো ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ইনফিনিক্স জিটি ৩০ প্রো ফোনটি ভারতে দুটি RAM ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। ইনফিনিক্স জিটি ৩০ প্রো ফোনের 8GB RAM+256GB স্টোরেজের দাম 24,999 টাকা। সাথে 12GB RAM+256GB স্টোরেজের দাম 26,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Motorola Edge 50 ফোনে 7500 টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন নতুন দাম কত
নতুন ইনফিনিক্স ফোনের বিক্রি 12 জুন থেকে ভারতে শুরু হবে। এটি Dark Flare এবং Blade White কালার অপশনে কেনা যাবে।
ডিসপ্লের কথা বললে, ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনটি 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি 4500 নিটস পিক ব্রাইটনেস সহ আসে।
পারফরম্যান্সের ক্ষেত্রে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আল্টিমেট প্রসেসরে লঞ্চ করেছে। এটি Android 15 ভিত্তিক XOS 15 এ কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের রিয়ারে 108 মেইন সেন্সর দেওয়া যা 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ইনফিনিক্স ৫জি ফোন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
পাওয়ার দিতে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ফোনে পাওয়ার দিতে 5500mAh ব্যাটারি দেওয়া। এত বড় ব্যাটারিকে ফাস্ট চার্জ করতে এতে 45W ফাস্ট চার্জিং পাওয়া যাবে। এই ফোনটি ওয়্যারলেস চার্জও করা যাবে।
আরও পড়ুন: 5 জুন ভারতে আসছে OnePlus 13s, লঞ্চের আগে ফাঁস হল দাম, স্পেসিফিকেশন