#image_title
Infinix -এর তরফে লঞ্চ করে গেল Infinix GT 10 Pro। ভারতে এই ফোনের দাম কত হবে সহ কী কী প্রিঅর্ডার অফার আছে সবই প্রকাশ্যে আনা হল। এই ফোনে MediaTek Dimensity 8050 প্রসেসর সহ 5000mah ব্যাটারি আছে। Nothing Phone 2 -এর মতো ইউনিক LED লাইটিং আছে এই ফোনের ব্যাক প্যানেলে।
এই ফোনটির দাম রাখা হয়েছে 19,999। একটি স্টোরেজ মডেলে লঞ্চ হয়েছে Infinix GT 10 Pro। এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। Flipkart -এ প্রিঅর্ডার দেওয়া যাবে এই ফোনের।
ICICI ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে কিনলে পাবেন 2,000 টাকার ছাড়। প্রথম 5000 জন গ্রাহকরা যাঁরা এটি প্রিঅর্ডার করবেন তাঁরা পেয়ে যাবেন Pro গেমিং কিট। তবে এই ফোন কবে থেকে কেনা যাবে সেটা এখনো প্রকাশ্যে আনা হয়নি, কিন্তু অনুমান করা হচ্ছে যে আগামী 11 অগাস্ট থেকে কেনা যাবে Infinix GT 10 Pro।
Nothing Phone 2 -এর মতো ডিজাইন আছে এই ফোনে। LED লাইট দেখা যাবে Infinix GT 10 Pro -এর ব্যাক প্যানেলে। রিয়ার ডিজাইনের ক্ষেত্রেও দুই ফোনের বেশ মিল আছে।
Infinix -এর তরফে এটিকে সাইবার মেচা ডিজাইন নাম দেওয়া হয়েছে। এই LED তখন জ্বলবে যখন গেম খেলার সময় কোনও নোটিফিকেশন আসবে বা চার্জিং -এ থাকবে ফোন। গ্রাহকরা এটি দুটো রঙে কিনতে পারবেন। সাইবার ব্ল্যাক এবং মিরেজ সিলভার।
1. Infinix GT 10 Pro ফোনটিতে 6.67 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে সহ 120 HZ রিফ্রেশ রেট এবং 900 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস আছে। ফলে সবটা মিলিয়ে দারুন ভিউয়িং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
2. MediaTek Dimensity 8050 প্রসেসর এবং Mali G77 GPU -এর সাহায্যে চলবে এই ফোন। ফলে স্মুদ পারফরমেন্স পেয়ে যাবেন গ্রাহকরা।
3. 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে Infinix GT 10 Pro -তে, ফলে স্টোরেজ নিয়ে এখানে কোনও সমস্যাই হবে না।
4. 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে এই ফোনে। সঙ্গে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। অর্থাৎ এই ফোন দিয়ে মোটের উপর বেশ ভালই ছবি তোলা যাবে।
5. 45W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি আছে। চার্জিং স্পিড একটু কম অন্যান্য ফোনের তুলনায়।
6. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন। কানেকটিভিটির জন্য পাবেন wifi, NFC, 3.5mm অডিও জ্যাক, ইত্যাদি।