iQOO Z9s 5G
আপনি যদি 20 হাজার টাকার বাজেটে নতুন ফোন কিনতে চান তবে iQOO স্মার্টফোন একটি ভাল বিকল্প হত পারে। আসলে iQOO Z9s 5G ফোনে 2000 টাকার ছাড় অফার করা হচ্ছে। যার পরে ফোনের দাম কমে যাবে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ জি9এস 5জি ফোনে কী ডিল পাওয়া যাবে।
অনলাইন শপিং সাইট Amazon এ আইকিউ জি9এস 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ 19,999 টাকা দামে লিস্ট করা। তবে ব্যাঙ্ক অফারে এই ফোনে 2000 টাকার ছাড় পাওয়া যাবে। কোম্পানি Federal Bank ক্রেডিট কার্ড পেমেন্টে ফ্ল্যাট 2000 টাকা ছাড় দেওয়া হবে। যার পরে ফোনের দাম কমে 17,999 টাকা হচ্ছে।
আরও পড়ুন: এসে গেল JioHotstar অ্যাপ, মাত্র 149 টাকায় 3 মাস পর্যন্ত দেখা যাবে পছন্দের শো, সিনেমা, ক্রিকেট ম্যাচ
এক্সচেঞ্জ অফারেও গ্রাহকরা পুরনো ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। কোম্পানি এতে 18,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, আইকিউ জি9এস 5জি ফোনে 6.7-ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া, যার FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিট ব্রাইটনেসট রয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ জি9এস 5জি ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP পোট্রেট ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পারফরম্যান্সের ক্ষেত্রে আইকিউ জি9এস 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 5500mAh ব্যাটারি রয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোন Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে।