HIGHLIGHTS
অবশেষে, Pixel Fold ফোনের লঞ্চের অফিসিয়াল ঘোষনা করল Google নিজেই। পিক্সেল ফোল্ড গুগল এর প্রথম ফোল্ডেবল ফোন হিসাবে বাজারে আনা হবে। কোম্পানি তার আপকামিং ডিভাইসটি এই মাসেই অর্থাৎ মে মাসে লঞ্চ করতে চলেছে।
Surveyটেক জয়েন্ট Google এই মাসের 10 তারিখ তাদের বার্ষিক ইভেন্ট Google I/O করতে চলেছে। এই ইভেন্টে কোম্পানি তার নতুন আপকামিং ডিভাইস বাজারে চালু করবে। এর পাশাপাশি, কোম্পানি এই ইভেন্টে তার Pixel 7a স্মার্টফোনও লঞ্চ করবে।
May The Fold Be With You https://t.co/g6NUd1DcOJ#GoogleIO #PixelFold
May 10 pic.twitter.com/K8Gk21nmo8— Made by Google (@madebygoogle) May 4, 2023
গুগল এর তরফে Pixel Fold সংক্রান্ত একটি টিজার প্রকাশ করা হয়েছে। টিজার থেকে জানা গিয়েছে যে পিক্সেল ফোল্ডে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে। ফোনের ভিতরের স্ক্রিনে বড় বেজেল অফার করা হবে। পিক্সেল ফোল্ডের টিজারে বেজেলের উপরের ক্যামেরাটিও দেখা যাচ্ছে।
Google দ্বারা প্রকাশিত টিজার ভিডিওতে স্মার্টফোনের ডিজাইন দেখানো হয়েছে। কোম্পানির ডিজাইনটি একটি বইয়ের মতো ডিজাইন করা হয়েছে। গুগলের আপকামিং ডিভাইসটি Samsung Galaxy Fold সিরিজ এবং সম্প্রতি লঞ্চ হওয়া Tecno Phantom V 5G এর মতো অনেকটা দেখতে লাগছে। যদিও Google এখনও পিক্সেল ফোল্ডের স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।
লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, Pixel Fold ফোনে 7.6-ইঞ্চি স্ক্রিন দেওয়া হবে, যার রেজোলিউশন 1840×2208 পিক্সেল হবে। ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 6:5 হবে এবং OLED প্যানেল সহ আসবে, যার রিফ্রেশ রেট 120Hz থাকবে।
Pixel Fold ফোনে তিনটি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ফোনের প্রাইমারি সেন্সর হিসাবে 48 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন OIS সাপোর্ট সহ আসবে। ফোনের দ্বিতীয় 10.8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হবে। এছাড়া তৃতীয় লেন্সটি 10.8-মেগাপিক্সেল টেলিফটো লেন্স যার সাথে 20x সুপার রেস জুম পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile