Google Pixel 11a chipset camera memory specifications reportedly leak
ভারত সহ গ্লোবাল মার্কেটে আাগমী মাসেই লঞ্চ হতে চলেছে Google Pixel 11 Series স্মার্টফোন। গুগল ইতিমধ্যেই তাদের Made By Google ইভেন্টের ইনভাইট পাঠানো শুরু করে দিয়েছে। নতুন সিরিজের বাজারে লঞ্চের আগেই আপকামিং Google Pixel 11a সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। গুগলের এই মিড বাজেট ফোনেটি ফোন অ্যাপের মধ্যে স্পট করা হয়েছে, যেখান থেকে ফোনের কোডনেম এবং প্রাইমারি ফিচারগুলিও প্রকাশ হয়েছে।
অ্যান্ড্রয়েড অথরিটি এর একটি রিপোর্ট অনুযায়ী, গুগল পিক্সেল 11 সিরিজের সমস্ত মডেল এবং পিক্সেল 11এ ফোনের কোডনেম গুগলের ফোন অ্যাপ 230.0.946661649 দেখা গেছে। আপকামিং স্মার্টফোন সিরিজের কোডনেম Cubs, Grizzly, Kodiak, Yogi এবং Formosan রয়েছে। এতে থাকবে Google Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, Pixel 11 Pro Fold এবং Pixel 11a ফোন।
আরও পড়ুন: Realme এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোনের দাম হল কম, মাত্র 20 হাজার টাকার বাজেটে কেনার সুযোগ
টেলিগ্রামের একটি পোস্ট থেকে জানা যায় যে, গুগল পিক্সেল 11এ ফোনটি সম্ভবত Tensor G6 চিপসেট সহ লঞ্চ হতে পারে। এই প্রসেসরের কোডনেম হলো ‘Malibu’। এছাড়া, ফোনে গুগলের Titan M3 সিকিউরিটি চিপ থাকারও কথা রয়েছে।
আগে ফাঁস হওয়া স্পেসিফিকেশন ফিচার অনুযায়ী, গুগল পিক্সেল 11এ ফোনে 1080 x 2424 পিক্সেল রেজোলিউশন সহ 6.3 ইঞ্চির এইচডি+ (HD+) ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লেতে 2250 নিটস পিক ব্রাইটনেস, HDR সাপোর্ট এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া যেতে পারে।
গুগল পিক্সেল 11এ ফোনে 8GB RAM এবং 4870mAh-এর ব্যাটারি থাকতে পারে। ফোনের লুক এং ডিজাইন গত বছরের Pixel 10a ফোনের মতোই হতে পারে। ফোনটি চারটি কালার অপশন Obsidian, Olive, Frost এবং Fog এ আনা হবে।
পাশাপাশি, কানেক্টিভিটির ক্ষেত্রে গুগল পিক্সেল 11এ ফোনে MediaTek M90 মডেম ব্যবহার করতে পারে। এটি পিক্সেল 10এ-র তুলনায় একটি বড় পরিবর্তন, কারণ পিক্সেল 10এ ফোনে স্যামসাং এক্সিনস মডেম ব্যবহার করা হয়েছিল।