VIVO Y90 ফোনটির ফ্রেস লিক সামনে এল

HIGHLIGHTS

ফোনে ওয়াটার ড্রপ নচ থাকতে পারে

সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকবে

Xiaomi Redmi 7A, Realme C2 আর Samsung Galaxy M10 য়ের মতন ফোনকে টক্কর দেবে

VIVO Y90 ফোনটির ফ্রেস লিক সামনে এল

ভারতে ভিভো তাড়াতাড়ি তাদের এন্ট্রি লেভেল ফোন Y90 লঞ্চ করবে। আর সম্প্রতি এই স্মার্টফোনটির বিষয়ে জানা গেছে। আর এবার স্মার্টফোনে কিছু লাইভ শট সামনে এসেছে আর এতে স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টয়ে দেখা গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo Y90 ফোনটি লাইভ শট দেখার পড়ে জানা গেছে যে এই ডিভাইসে ওয়াটার ড্রপ নচ থাকবে। আর এই ফোনের বটমে একটু মোটা বেজেল থাকতে পারে। আর স্মার্টফোনটি ব্ল্যাক আর গোল্ড অপশানে আসবে আর এই ফোনের ব্যাকে পলিকার্বোনেট মেটিরিয়াল থাকতে পারে। এন্ট্রি লেভেল স্মার্টফোন হওয়ার পরেও এতে ব্যাকে একটি সিঙ্গেল ক্যামেরা আর একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হবে।

একটি সাম্প্রতিক লিক রিপোর্ট অনুসারে Vivo Y90 ফোনে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি আর ফেস আনলক ফিচার থাকবে। আর এই ফোনে একটি 6.22 ইঞ্চির Halo FulView ডিসপ্লে থাক্ত্যে পারে যা HD+ রেজিলিউশান অফার করবে।

Vivo Y90 ফোনটি একটি 4,030mAH য়ের বড় ব্যায়টারির সঙ্গে আসতে পারে। আর এই স্মার্টফোনে হেলিও A22 চিপসেট থাকতে পারে যা 3GB র‍্যামের সঙ্গে আসবে। আর এই ফোনে আপনারা 32GB স্টোরেজ পেতে পারেন। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর OS 4.5 আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে একটি 8MP র রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা থাতে পারে। আর এই ফোনের সম্ভাব্য মেজারমেন্ট 155.11 x 75.09 x 8.28mm ।

Vivo Y90 ফোনে আপনারা 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ ও পেতে পারেন আর এই ফোনের দাম 6,990 টাকা হতে পারে। ফোনটি এই দামের অন্য ফোন যেমন – Redmi 7A, Realme C2 আর Samsung Galaxy M10 য়ের মতন ফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8000 টাকা হতে পারে।

ভায়াঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo