ফ্লিপকার্ট GOAT sale: 45 হাজার টাকার বাজেটে Samsung Galaxy S25 FE নাকি Google Pixel 10a, কোনটি হবে বেস্ট চয়েজ

আপনার বাজেট যদি প্রায় 45,000 টাকার কাছাকাছি হয় তবে এই খবরে দুটি দুর্দান্ত স্মার্টফোনের বিষয় বলবো। আসলে Flipkart GOAT Sale চলছে, যেখানে এক দিকে Samsung Galaxy S25 FE যা সেলে 47,999 টাকা দামে বিক্রি হচ্ছে। যদি আপনার কাছে Flipkart SBI এবং Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকে তবে আপনি 2,875 টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক পেতে পারেন। এর পাশাপাশি Google Pixel 10a ফোনের দাম 49,999 টাকা তবে ICICI এবং বাকি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে প্রায় 2000 টাকার ছাড় পাওয়া যাবে। যার মানে দুটি ফোন প্রায় একই দামে পাওয়া যাচ্ছে। এমন সময় কোন ফোনটি বেশি ভালো ভ্যালু অফার করবে,আসুন স্পেসিফিকেশন এবং দামের তুলনা করে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S25 FE vs Google Pixel 10a ফোনের পার্থক্য কী

ডিসপ্লের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ফোনে 6.7 ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1900 নিট পিক ব্রাইটনেস অফার করে। পাশাপাশি, পিক্সেল 10এ ফোনে 6.3 ইঞ্চি Actua pOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট সহ 3000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আপনি যদি বড় ডিসপ্লে পছন্দ করেন এবং OTT দেখতে ভালবাসেন তবে স্যামসাং একটি ভাল বিকল্প হতে পারে, তবে আপনি যদি বাইরে রয়েছেন তবে ডিসপ্লের ব্রাইটনেস পিক্সেল আপনার পছন্দ হবে।

আরও পড়ুন: Oppo Reno 16 vs Vivo X300 FE: 50MP সেলফি ক্যামেরা সহ দুটি স্মার্টফোন, ওপ্পো নাকি ভিভো কোন ফ্ল্যাগশিপ ফোন হবে সেরা

পারফরম্যান্সের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ফোনটি Exynos 2400 প্রসেসরে কাজ করে, যা 8GB RAM এবং 512GB স্টোরেজ সহ আসে। কোম্পানির দাবি যে এই ফোনটি গেমিং বা কোনো ভারী কাজের সময় ফোনকে গরম হতে দেয় না।

FeatureSamsung Galaxy S25 FEGoogle Pixel 10a
Approx. Price₹44,999 – ₹45,499 (with bank offers)₹46,000 – ₹48,000
ProcessorExynos 2400Google Tensor G4
Display6.7 inch Dynamic AMOLED 2X Display6.3 inch Actua Display
Camera50 MP + 12 MP + 8 MP48MP + 13MP
Battery4900 mAh5100 mAh

অন্যদিকে, পিক্সেল 10এ ফোনের কথা বললে, এতে Google Tensor G4 চিপসেট দেওয়া হয়েছে। পারফরম্যান্সের ক্ষেত্রে, এতে 8GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে। যদি দুটি প্রসেসরের তুলনা করা হয় তবে AI ফিচার এবং ক্যামেরা প্রসেসিংয়ের ক্ষেত্রে Tensor বেশি শক্তিশালী বলে মনে করা হয়, তবে বাকি পারফরম্যান্সের ক্ষেত্রে Exynos 2400 পেশি পাওয়ারফুল হতে পারে।

ক্যামেরা ফিচারের কথা বললে, গ্যালাক্সি এস25 এফই ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি, 8 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেটআপ, যা অপটিক্যাল জুমের এর সুবিধা দেওয়া। সেলফির জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা।

অন্যদিকে, পিক্সেল 10এ ফোনে রয়েছে 48 মেগাপিক্সেলের মেইন এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এতে টেলিফটো লেন্স না থাকলেও, পিক্সেল ফোনগুলো তাদের কম্পিউটেশনাল ফটোগ্রাফি এবং ইমেজ প্রসেসিং ক্ষমতার জন্য বিখ্যাত। এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে, গ্যালাক্সি এস25 এফই ফোনে পাওয়ার দিতে দেওয়া হয়েছে 4900mAh এর ব্যাটারি যা 45W ওয়্যারড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়া পিক্সেল 10এ ফোনে স্যামসাংয়ের তুলনায় বড় 5100mAh ব্যাটারি, তবে এর চার্জিং 30W ওয়্যারড এবং 10W ওয়্যারলেস চার্জিং পর্যন্ত অফার করে। যার মানে পিক্সেল ফোনের ব্যাটারি বড় হলেও স্যামসাং ফাস্ট চার্জিংয়ের সুবিধা অফার করে।

সফটওয়্যার এবং এআই (AI) এর ক্ষেত্রে দুটি ফোনই Android 16 অপারেটিং সিস্টামে চলে এবং দুটি ফোনেই 7 বছরের OS এবং সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করা হয়েছিল।

কোনটি কিনবেন?

যদি গেমিং, বড় স্ক্রিন, টেলিফটো ক্যামেরা এবং দ্রুত চার্জিং আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ভালো বিকল্প হতে পারে।

আরও পড়ুন: Realme P4R 5G vs Redmi 15 5G: 8000mAh নাকি 7000mAh ব্যাটারি, 18 হাজার টাকার দামে কোন স্মার্টফোনটি হবে আপনার চয়েজ

অন্যদিকে, যদি আপনি স্টক অ্যান্ড্রয়েড, পিক্সেলের নিজস্ব ক্যামেরা অভিজ্ঞতা, বাইরে ব্যবহারের সময় ডিসপ্লের উন্নত ভিজিবিলিটি এবং বড় ব্যাটারি পছন্দ করেন, তবে গুগল পিক্সেল 10এ আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :