CMF Phone 3 Pro specifications leaked faster battery and snapdragon chipset
Nothing কোম্পানি শীঘ্রই তার বাজেট স্মার্টফোন CMF Phone 3 Pro লঞ্চ করতে পারে। CMF Phone 2 Pro ফোনের আপগ্রেড ভার্সন হবে সিমএমএফ ফোন 3 প্রো ফোনটি। নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ এর এই আপকামিং ফোন সম্পর্কে কোম্পানি এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এই আপকামিং ফোনের একাধিক স্পেসিফিকশন প্রকাশ হয়েছে। সিমএমএফ ফোন 3 প্রো স্মার্টফোনে Qualcomm Snapdragon চিপসেট, 5500mAh ব্যাটারি থাকতে পারে। তাছাড়া, ফোনের এর পুরনো মডেলের তুলনায় ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে। চলুন দেখে নেওয়া যাক Nothing সিমএমএফ ফোন 3 প্রো কবে বাজারে আসার কথা এবং এর ফিচার কী কী হবে।
Android Headlines তার রিপোর্টে দাবি করেছে যে সিমএমএফ ফোন 3 প্রো শীঘ্রই বাজারে আসতে পারে। এই ফোনটি Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ আসতে পারে। এর আগে সিমএমএফ ফোন 2 প্রো ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর এবং CMF Phone 1 ফোনে ছিল MediaTek Dimensity 7300 চিপসেট দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: New UPI Payment Rule: ইউপিআই লেনদেনে বড় পদক্ষেপ আরবিআই এর, নিমিষে পাঠানো যাবে না টাকা
জানা গেছে যে, সিমএমএফ ফোন 3 প্রো স্মার্টফোনটি 5090mAh ব্যাটারি সহ আসতে পারে। তবে, কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, ফোনটি 5400mAh বা 5500mAh ব্যাটারি সহ বাজারে আসতে পারে। এছাড়া, ডিভাইসটি 45 ওয়াটের ওয়্যারড চার্জিং সুবিধা সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের মডেলে 33 ওয়াটের চার্জিং সুবিধা দেওয়া হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, নাথিং সিমএমএফ ফোন 3 প্রো-তে FHD+ রেজোলিউশন সহ একটি AMOLED ডিসপ্লে থাকার কথা রয়েছে। ডিসপ্লের রেজোলিউশন 1080×2392 পিক্সেল হবে। এই ফোনে সেলফি তোলার জন্য এতে ‘পাঞ্চ-হোল কাটআউট’ রাখা হয়েছে।
আরও পড়ুন: WhatsApp এ আসছে সবচেয়ে বড় আপডেট, মোবাইল নম্বর শেয়ার না করেই করা যাবে চ্যাটিং
এছাড়া বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এবারের এই ডিভাইসে সম্ভবত একটি মেটাল ফ্রেম ব্যবহার করা হবে। বলে দি যে, গত বছর কোম্পানি তাদের সিমএমএফ ফোন 2 প্রো মডেলে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করেছিল। সিমএমএফ ফোন 3 প্রো ফোনের ডিজাইন অনেকটা ফোন 2 প্রো এর মতো হবে বলে আশা করা হচ্ছে।