Buy OPPO K12x 5G Smartphone price under Rs 13000 on Flipkart
OPPO K12x 5G smartphone Price Drop: 5জি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আপনার জন্য দারুন সুযোগ। ওপ্পো কোম্পানির একটি দুর্দান্ত 5জি ফোন সবচেয়ে কম দামে পাওয়া যাবে। ওপ্পো কে12এক্স 5জি যা অফারে মাত্র 12,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে যা 8GB পর্যন্ত RAM সহ পেয়ার করা। কোম্পানির দাবি যে এই ফোন সেগামেন্টের প্রথম ফোন যা মিলিট্রি গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন সহ আসে।
ফ্লিপকার্টে ওপ্পো কে12এক্স 5জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেল 12,999 টাকায় লিস্ট করা। গ্রাহকরা তাদের পুরনো ফোনে 7,700 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।
আরও পড়ুন: ভারতে লঞ্চের আগে প্রকাশ্যে এল iQOO Z10 এর দাম, মিড-রেঞ্জ সেগামেন্টে করবে এন্ট্রি
ফিচারের কথা বললে, এতে 6.67-ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz, ব্রাইটনেস লেভল 1000 নিটস পর্যন্ত পাওয়া যাবে। ফোনটি 6nm মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া, যেখানে 32MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেন্সর রয়েছে। সেলফি তোলার ক্ষেত্রে ফোনে 8MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 5100mAh এর ব্যাটারি দেওয়া যা 45W সুপারভুক ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
আরও পড়ুন: Jio এর 98 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে প্রতিদিন 2 জিবি ডেটা সহ 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন