প্রকাশ্যে এল Flipkart Freedom Sale এর ডিল, মাত্র 12999 টাকায় কেনা যাবে Motorola 5G স্মার্টফোন

Flipkart তার আপকামিং Freedom Sale এর ডিল প্রকাশ করতে শুরু করে দিয়েছে। ই-কমার্স ওয়েবসাইটে এই সেল 8 অগাস্ট থেকে শুরু হবে। Flipkart Plus মেম্বাররা এবং ব্ল্যাক সদস্যদের জন্য এটি একদিন আগে 7 অগাস্ট শুরু হয় যাবে। ফ্লিপকার্ট এই সেলে জন্য একটি বিশেষ পেজও তৈরি করেছে যেখানে iPhone, Samsung, Vivo, Poco, Motorola, Lava-র মতো ব্র্যান্ডের ফোনগুলোর ওপর বিভিন্ন অফার দেখানো হচ্ছে।

Motorola এর এই বছর লঞ্চ হওয়া হওয়া Moto G37 5G ফোনটি কিনলে 3000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মোটো জি37 5জি ফোনের দাম 12,999 টাকা থেকে শুরু। ফ্লিপকার্টে এই ফোনটি বর্তমানে 15,999 টাকার শুরুর দামে লিস্ট করা। বলে দি যে ভারতীয় বাজারে চলতি বছরের মে মাসে লঞ্চ হয়েছিল এই ফোন।

আরও পড়ুন: Jio vs Vodafone Idea: 200 টাকার প্ল্যানে কোন কোম্পানি দিচ্ছে বেশি সুবিধা, থাকছে OTT সাপোর্ট এবং ডেটা

ভারতে Motorola Moto G37 5G ফোনের দাম এবং ফ্লিপকার্ট অফার

মোটোরোলার এই ফোনটি ভারতে একটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আসে। এটি ফ্লিপকার্টে 15,999 টাকা দামে লিস্ট করা। আপকামিং ফ্লিপকার্ট ফ্রিডম সেলে এই ফোনটি 12,999 টাকা দামে আসবে। মোটো জি37 5জি ফোনের কেনা কাটায় 3000 টাকার ছাড় পাওয়া যেতে পারে। এই স্মার্টফোনটি দুটি কালার Panatone Impenetrable এবং Panatone Capri অপশনে কেনা যাবে।

মোটো জি37 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী

ফিচারের কথা বললে, মোটোরোলার এই বাজেট ফ্রেন্ডলি ফোনে রয়েছে 6.6-ইঞ্চির LCD ডিসপ্লে। ফোনের ডিসপ্লে HD রেজোলিউশন সহ আসে যার রিফ্রেশ রেট 120Hz সাপোর্ট দেওয়া। এতে ডিসপ্লের পিক ব্রাইটনেস 1050 নিট পর্যন্ত পাওয়া যাবে। মোটো জি37 5জি ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass 7i দেওয়া। এটি Android 16 অপারেটিং সিস্টামে কাজ করে। ফোনের রিয়ারে ভেগান লেদার ফিনিশ ডিজাইন দেওয়া।

স্মার্টফোনটি MediaTek Dimensity 6400 চিপসেটে কাজ করে। ফোনে মেমোরি হিসেবে 4GB RAM সহ 128GB স্টোরেজ সহ পেয়ার করা। মোটো জি37 5জি ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন: WhatsApp Blocked: আচমকাই 24 ঘন্টার জন্য বন্ধ হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ কাজ করছে তো?

পাওয়ার দিতে মোটো জি37 5জি ফোনে 5200mAh ব্যাটারি দেওয়া যার সাথে 20W চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া। ফোনের রিয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50MP মেইন ক্যামেরা এবং একটি PDAF ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :