Amazon Sale: 20 হাজার টাকার কম দামে iQOO, Realme 5G স্মার্টফোনে কেনার সুযোগ

HIGHLIGHTS

Amazon Great Freedom Sale একাধিক স্মার্টফোন আকর্ষণীয় দামে লিস্ট করা

এতে iQOO Z11 Lite 5G এবং realme NARZO 100x 5G দুটি ফোনই 20 হাজার টাকার কমে কেনা যাবে

অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে আইকু জি11 লাইট ফোনটি অনেক কম দামে লিস্ট করা হয়েছে

Amazon এর Great Freedom Sale একাধিক স্মার্টফোন অত্যন্ত আকর্ষণীয় দামে লিস্ট করা হয়েছে। এমনই একটি ফোন হলো iQOO Z11 Lite, যা সম্প্রতি বাজারে লঞ্চ করা হয়েছে। এছাড়া এই সেলে Realme NARZO 100x 5G ফোনও দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে।সেল চলাকালীন দুটি ফোনই 20 হাজার টাকার বাজেটে কেনা যাবে। ফোনের দুর্দান্ত ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। আসুন, অফারটির বিস্তারিত জেনে নেওয়া যাক।

iQOO Z11 Lite ফোনে Amazon অফার

গ্রেট ফ্রিডম সেলে বিশাল ছাড়ে আইকু জি11 লাইট কেনার দারুণ সুযোগ নিয়ে এসেছে। সেলে এই ফোনটি 43 শতাংশ ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে। এই ফোনের এমআরপি 33,999 টাকা তবে অ্যামাজন সেলে এটি 19,499 টাকা দামে কেনা যাবে। এছাড়া কোম্পানি এতে 500 টাকার কুপন অফারও দিচ্ছে। যার পরে এর দাম 18,999 টাকা হয়ে যাবে। এর পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক অফারও, গ্রাহকরা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে ইনস্ট্যান্ট 1250 টাকা কম হয়ে যাবে।

চমৎকার সব ফিচার সহ আসা আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6500mAh এবং 44w ফাস্ট চার্জিং সুবিধা এবং Dimensity 6300 প্রসেসর সহ আসে। অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে আইকু জি11 লাইট ফোনটি অনেক কম দামে লিস্ট করা হয়েছে।

আরও পড়ুন: অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন LED Smart TV, Flipkart ফ্রিডম সেলে দেদার ছাড়

realme NARZO 100x 5G ফোনে Amazon Deal

অ্যামাজনের সেলে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের ওপর একটি দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। রিয়েলমি ফোনটি সেলে 19,499 টাকায় বিক্রি হচ্ছে। তবে এর এমআরপি 31,999 টাকা। যার মানে এতে 39 শতাংশ ছাড় অফার করা হচ্ছে। এই অফারের সাথে ব্যাঙ্ক কার্ড অফারও রয়েছে। এছাড়া কোম্পানি এতে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। যেখানে গ্রাহকরা তাদের পুরনো ফোনে দিয়ে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন।

ফিচার হিসেবে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে 8000mAh ব্যাটারি, যা এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ আসে। এছাড়া 45W ফাস্ট চার্জিং অফার করে এবং পিক 1200 নিট ব্রাইটনেস রয়েছে। কোম্পানি এতে 7 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ ভাল থাকার দাবি করেছে। এছাড়া এতে রয়েছে হাই-রেজোলিউশন সাপোর্টসহ একটি প্রাণবন্ত এলসিডি (LCD) ডিসপ্লে।

আরও পড়ুন: 10 হাজার টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে Samsung 5G স্মার্টফোন, রয়েছে 120Hz AMOLED ডিসপ্লে সহ 5000mAh ব্যাটারি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :