10 হাজার টাকার কমে বিক্রি হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ 5G Smartphone
আপনি যদি 5G Smartphone কিনতে চান তবে POCO M6 Plus একটি ভাল বিকল্প হতে পারে
Flipkart ডিলে পোকো এম৬ প্লাস ৫জি ফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে রয়েছে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর
পোকো তরফে ভারতীয় বাজারে একাধিক স্মার্টফোন অফার করা হয়। আপনি যদি পোকো কোম্পানির 5G Smartphone কিনতে চান তবে POCO M6 Plus একটি ভাল বিকল্প হতে পারে। পোকো এম৬ প্লাস ফোনটি 108 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ সহ আসে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে পোকো এম৬ প্লাস ফোন।
Surveyআসলে Flipkart ডিল চলাকালীন পোকো এম৬ প্লাস ৫জি ফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। ফোনের মেইন ফিচার 108 মেগাপিক্সেল ক্যামেরা।

Flipkart এ কত টাকা সস্তায় কেনা যাবে POCO M6 Plus 5G
ফ্লিপকার্ট সাইটে পোকো ফোনটি 10,080 টাকার শুরুর দামে লিস্ট করা হয়েছে। এই ফোনে কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। যার পরে পোকো এম৬ প্লাস ৫জি ফোনটি 10 হাজার টাকার কম হয় যাবে।
গ্রাহকরা তার পুরনো ফোন এক্সচেঞ্জ করেন নতুন ফোনে 8100 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
পোকো এম৬ প্লাস ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, পোকো এম৬ প্লাস ৫জি ফোনটি 6.79-ইঞ্চি Full HD+ ডিসপ্লে দেওয়া। প্রসেসর হিসেবে Snapdragon Gen 2 AE চিপসেটে কাজ করে এই পোকো ফোন। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে রয়েছে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ 13 মেগপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার দিতে পোকো ফোনটি 5030mAh ব্যাটারি অফার করে।
আরও পড়ুন: লঞ্চের আগে 7000mAh ব্যাটারি, 4D কার্ভড ডিসপ্লে সহ Realme 15 Pro স্মার্টফোনের দাম লিক
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile