5G মোবাইল কিনবেন? দেখে নিন দেশের বাজারে সেরা ১০টি ফোন
দেশের বাজারে একাধিক স্মার্ট ফিচারসহ 5G ফোন নিয়ে এসেছে Apple, Samsung, Oneplus-এর মতো সংস্থাগুলি
ওয়ানপ্লাস সংস্থা এই বছরেই লঞ্চ করেছে OnePlus 8 Pro, ফোনে রয়েছে 5G সপোর্ট
শাওমি সংস্থা ভারতে Mi 10T এবং Mi 10T Pro 5G কানেক্টিভিটি সপোর্টের সাথে বাজারে লঞ্চ করেছে
ভারতের বাজারে 5G কনেক্টিভিটির সাথে কয়েকটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে এখনও বাজারে 5G কানেক্টিভিটি উপলব্ধ নয়। বাজারে 5G সপোর্ট করে এমন ফোন নিয়ে হাজির হয়েছে সংস্থা। এখন থেকেই একাধিক স্মার্ট ফিচারসহ 5G ফোন নিয়ে এসেছে Apple, Samsung, Oneplus-এর মতো সংস্থাগুলি। আপনি যদি 5G ফোন কিনতে চান, তা হলে একনজর দেখে নেওয়া যাক এই বিকল্পগুলি…
SurveyOnePlus 8 Pro
ওয়ানপ্লাস সংস্থা এই বছরেই লঞ্চ করেছে OnePlus 8 Pro, ফোনে রয়েছে 5G সপোর্ট। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চি এইচডি স্ক্রিন। ফোনে শক্তিশালী ব্যাটারি এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর রয়েছে। ফোনটিতে 8 জিবি র্যাম এবং 4 টি ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রধান ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের। এই ফোনের ক্যামেরাটি পেশাদার ফটোগ্রাফির জন্যও ব্যবহার করা যেতে পারে। ফোনটির দাম 55 হাজার থেকে শুরু হয়।
Mi 10T এবং Mi 10T Pro

শাওমি সংস্থা ভারতে Mi 10T এবং Mi 10T Pro 5G কানেক্টিভিটি সপোর্টের সাথে বাজারে লঞ্চ করেছে। এই ফোনটির 6GB+128GB মডেলের দাম 35,999 টাকা এবং 8GB+128GB মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে। দুটি ফোনেই থাকছে অক্টা কোর Qualcomm Snapdragon স্ন্যাপড্রাগন। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও রয়েছে ফোনে।
Realme X50 5G
5G ফোন কেনার ক্ষেত্রে Realme X50 5G ফোনও একটি ভাল বিকল্প হতে পারে। এই ফোনে দেওয়া হয়েছে 6.44 ইঞ্চি এইচডি স্ক্রিন, শক্তিশালী প্রসেসর এবং 4200 এমএএইচ ব্যাটারি। ফোনটিতে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে এবং ক্যামেরাটি 16 মেগাপিক্সেল। ফোনটির দাম শুরু হয় প্রায় 37 হাজার টাকা থেকে।
Motorola One 5G
5G কনেক্টিভিটি সহ ফোনগুলির জন্য মটোরোলা ওয়ান 5G-ও একটি ভাল বিকল্প হতে পারে। Motorola One 5G ফোনে রয়েছে 6.7 ইঞ্চি ফুল-এইচডি স্ক্রিন, চারটি রিয়ার ক্যামেরা এবং 128 জিবি স্টোরেজ রয়েছে। ফোনে রয়েছে 5000 এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি রয়েছে। মটোরোলা ওয়ান 5G -র দাম 32 হাজার টাকা থেকে শুরু হয়।
Google Pixel 4A

5G ফোন কেনার ইচ্ছুক লোকেদের জন্য Google Pixel 4A (5G) একটি ভাল বিকল্প হতে পারে। এই ফোন 5G সপোর্ট করে। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি এইচডি স্ক্রিন। পাশাপাশি অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, 6 জিবি র্যাম এবং 128 জিবি ইনবিল্ট মেমরি এবং ফাস্ট চার্জিং ব্যাটারি। 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে। এই ফোনের দামও প্রায় 38 টাকা থেকে শুরু হয়।
Samsung galaxy A51 5G
আইফোনের সাথে প্রতিযোগিতাতে প্রথম বড় সংস্থা হল Samsung। যারা আইফোন কিনতে চান না এমন লোকেরা স্যামসাংয়ের উপর সবচেয়ে বেশি নির্ভর করে। Samsung galaxy A51 5G -তে আইফোনের মতো ৫ জি কনেক্টিভিটি ফিচার রয়েছে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, চারটি রিয়ার ক্যামেরা, ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার, শক্তিশালী ব্যাটারি এবং ভাল প্রসেসর। দামের কথা যদি বলি তবে এই ফোনটি প্রায় 38 হাজার টাকায় পাওয়া যাবে।
iPhone 12 Series
আইফোন ১২ সিরিজে রয়েছে iPhone 12 mini, vanilla iPhone 12, iPhone 12 Pro ও iPhone 12 Pro Max এই চারটি ফোন। এই চারটি ফোন 5G সপোর্টের সাথে বাজারে আসে এবং সাথে থাকছে A14 Bionic SoC। বাজারে iPhone 12 mini ফোনের দাম 69,900 টাকা, এই দামে 64GB স্টোরেজ মডেলটি কেনা যাবে। iPhone 12 Pro Max-এর 128GB স্টেরেজের দাম 1,39,900 টাকা। আইফোনের বাকি মডেলের দাম আপনি Apple ওয়েবসাইটে দেখে নিতে পারেন।
Vivo X50 Pro

5G কানেকশনের সঙ্গে দেশের বাজারে হাজির Vivo X50 Pro। Vivo X50 Pro ফোনের 8GB+ 256GB স্টোরেজ অপশনের দাম 49,990 টাকা। ফোনে থাকছে ৬.৫৬ ইঞ্চি ফুল HD+ 3D কার্ভড আলট্রা O AMOLED ডিসপ্লে। রয়েছে Qualcomm Snapdragon 765G SoC। ফোনের ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়। ৪,৩১৫ mAh ব্যাটারি থাকছে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবস্থাও।
Samsung Galaxy Note 20 Ultra
ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চি WQHD ডিসপ্লে। রয়েছে অক্টা কোর Exynos 990 SoC ও ১২ GB ব়্যাম। Samsung-এর এই ফোনে থাকছে ৪,৫০০ mAh ব্যাটারি। দেশের বাজারে 256GB মডেলের ফোনটির দাম 1,04,999 টাকা।
Asus ROG Phone 3
ফোনে থাকছে ৬.৫৯ ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে। রয়েছে Snapdragon 865+ SoC। ফোনের 5G, 4G LTE, Wi-Fi 6 কানেকশনের পাশাপাশি থাকছে ডুয়াল USB টাইপ C পোর্ট। ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়। রয়েছে ৬০০০ mAh ব্যাটারি। 8GB+128GB স্টোরেজ অপশনে এই গেমিং স্মার্টফোনের দাম 46,999 টাকা।