Diwali সেলে সস্তা হল 32MP সেলফি ক্যামেরা সহ Motorola ফোন, থাকছে আর কী বিশেষ জানুন
Flipkart Big Diwali Sale চলাকালীন Motorola Edge 50 Neo ফোনে সেরা ডিল পাওয়া যাবে
মোটোরোলা এজ 50 নিও ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 23999 টাকা রাখা হয়েছে
প্রসেসর হিসেবে এই ফোনে ডাইমেনসিটি 7300 চিপসেট অফার করা হয়েছে
উৎসবের মরসুমে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে 25 হাজার টাকার কমে আপনি একটি ভাল স্মার্টফোন কিনতে পারবেন। আসলে Motorola Edge 50 Neo স্মার্টফোনে দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। Flipkart Big Diwali Sale চলাকালীন মোটোরোলা কোম্পানির এই ফোনে সেরা ডিল পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 50 নিও কত টাকা ছাড়ে কেনা যাবে।
Motorola Edge 50 Neo ফোনে কত টাকা অফার পাওয়া যাবে
দামের কথা বললে, মোটোরোলা এজ 50 নিও ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 23999 টাকা রাখা হয়েছে। ফ্লিপকার্ট সেলে আপনি এটি 1250 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে।
মোটোরোলা এজ 50 নিও ফোনটি কিনতে আপনি যদি flipkart Axis ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনি 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফারও।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy F55 5G ফোনের দাম কম একধাপে, এখন কত টাকায় কেনা যাবে জানুন
মোটোরোলা এজ 50 নিও ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
এই ফোনে 6.4-ইঞ্চির 1.5K LTPO pOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 3000 পিক ব্রাইটনেসে কাজ করে। ফোনে 8GB RAM এর LPDDR4x RAM এবং 256GB স্টোরেজ রয়েছে।
প্রসেসর হিসেবে এই ফোনে ডাইমেনসিটি 7300 চিপসেট অফার করা হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে LED সহ তিনটি ক্যামেরা দেওয়া। এতে 50MP মেইন সেন্সর এবং একটি 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 10MP টেলিফটো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের
পাওয়ার দিতে এই ফোনে 4310mAh এর বড় ব্যাটারি দেওয়া। এটি 68W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।