108MP Camera with itel S24 5G smartphone buy under 9000 on Amazon
সস্তা দামে 108MP ক্যামেরা সহ ফোন কিনতে চান তবে এটাই সুযোগ। কারণ Amazon সাইটে একবারও বিক্রি হচ্ছে itel S24 স্মার্টফোন। সেল চলাকালীন আইটেল এস24 ফোনে দুর্দান্ত ছাড় অফার করা হচ্ছে। আইটেল ফোনের ফিচারের কথা বললে, এতে 8GB+8GB RAM এবং 108MP ক্যামেরা দেওয়া। আসুন আইটেল এস24 ফোনে পাওয়া অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
আইটেল এস24 ফোনটি কোম্পানি 9999 টাকায় লঞ্চ করেছিল। তবে অ্যামাজন সাইটে এটি সোজা 1500 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। সেলে এই ফোনটি 1 হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Jio vs BSNL: দামে মাত্র 2 টাকার পার্থক্য, এই কোম্পানি দিচ্ছে 160 দিনের ভ্যালিডিটি এবং 320 জিবি ডেটা
এছাড়া থাকছে আপনার পুরনো ফোনে এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোনে কোম্পানি 8050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যেতে পারে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।
ডিসপ্লের কথা বললে, আইটেলের এই ফোনে 6.6-ইঞ্চি+ ডিসপ্লে দেওয়া। এটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
পারফরম্যান্সের ক্ষেত্রে আইটেল এস24 ফোনে মিডিয়াটেক হেলিও জি91 চিপসেট দেওয়া।
মেমোরির ক্ষেত্রে ফোনে 8 জিবি হার্ডওয়্যার সহ 8 জিবি ভার্চুয়াল RAM ও দেওয়া হচ্ছে। এই হিসেবে ফোনে 16GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে LED Flash সহ দুটি ক্যামেরা দেওয়া যা 108MP মেইন সেন্সর সহ আসে। ফোনে সেলফি তোলার জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 9000 টাকার কম দামে ভারতে লঞ্চ হল Redmi A4 5G ফোন, Realme, Samsung Oppo ফোনের বাড়ল চিন্তা