Samsung Galaxy F55 India launch soon
আপনি যদি সস্তা দামে Samsung 5G Smartphone কিনতে চান তবে এটাই সুযোগ। Samsung Galaxy F54 5G ফোনে কোম্পানি বাম্পার ছাড় অফার করছে। বলে দি যে এই ফোনটি গত বছর ভারতে লঞ্চ করা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক এই ফোনটি এখন কত টাকা সস্তায় কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি F54 5G ফোনটি 29,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে কোম্পানি এখন এই ফোনের দাম 5000 টাকা কমিয়ে দিয়েছে। দাম কমার পরে এই ফোনটি 24,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ু্ন: 28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে OnePlus এর স্পেশাল স্মার্টফোন, প্রকাশ হল টিজার
স্যামসাংয়ের এই ফোনটি 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি এখন 24,999 টাকায় কিনতে পারবেন। কোথা থেকে কিনবেন ভাবছেন? এই ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে।
স্যামসাং এর এই ফোনে 6.7 ইঞ্চি স্ক্রিন দেওয়া, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। এছাড়া এতে ফুল HD+ রেজোলিউশন এবং AMOLED প্যানেল দেওয়া।
এই ফোনে কোম্পানি Corning Gorilla Glass 5 সুরক্ষা দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য এই ফোনে Exynos 1380 চিপসেট অফার করা হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, এই ফোন ট্রিপল ক্যামেরা সেটআপ 108MP+8MP+2MP সহ আসে। সেলফির জন্য ফোনে একটি 32MP সেন্সর রয়েছে।
পাওয়ার দিতে ফোনে 6000mAh ব্যাটারি আছে। এই বড় ব্যাটারি দিয়ে ফোনটি একদিনের বেশি ব্যবহার করা যাবে। ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
এই Samsung ফোনটি অ্যান্ড্রয়েড 13 OS আউট-দ্যা বক্স সহ আসে।
আরও পড়ু্ন: Price Cut: লঞ্চের কিছু দিন পরেই সস্তা হয়ে গেল Motorola 6000mAh Smartphone, দাম 8 হাজারের কম