WhatsApp Blocked: আচমকাই 24 ঘন্টার জন্য বন্ধ হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ কাজ করছে তো?

Meta এর ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp ভারতে একাধিক ইউজারদের অ্যাকাউন্ট হঠাৎ ব্লক করে দেয়। ইউজারদের দাবি যে কোম্পানি কোনো নোটিস ছাড়াই তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ে। একাধিক ইউজাররা তাদের অ্যাকাউন্ট বন্ধ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন। এছাড়া এই নিয়ে স্ক্রিনশটও শেয়ার করেছে। আসলে সোমবার 3 অগাস্ট রাতে প্রায় 8টা থেকে 9 টার মধ্যে, বিশ্বজুড়ে অসংখ্য ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হঠাৎ এবং সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।

Facebook, X বা Threads মতো প্ল্যাটফর্মে এই নিয়ে প্রচুর অভিযোগ আসতে শুরু করে। কিছু অ্যাকাউন্টে ‘Under Review’ মেসেজ দেখা যাচ্ছে, আবার কোনো কোনো অ্যাকাউন্ট পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল। তবে কয়েক ঘণ্টা পর সমস্যার সমাধান হয় এবং মেটা এখন বিষয়টি স্বীকার করে এর কারণ ব্যাখ্যা করেছে।

আরও পড়ুন: LG ভারতে লঞ্চ করল বাজেট থেকে প্রিমিয়াম রেঞ্জে AI Smart TV সিরিজ, দাম 19,990 টাকা থেকে শুরু

ইউজাররা জানান, হোয়াটসঅ্যাপ খোলার সময় তারা একটি মেসেজ দেখতে পাচ্ছিলেন যেখানে বলা হয়েছিল যে, কোম্পানির পরিষেবার শর্তাবলী (Terms of Service) মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তাদের অ্যাকাউন্টের এক্টিভিটি ও ডিভাইসের তথ্য যাচাই করা হচ্ছে। মেসেজে আরও উল্লেখ ছিল যে, সাধারণত 24 ঘণ্টার মধ্যে রিভিউর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

ভুক্তভোগী ইউজারদের প্রতিক্রিয়া থেকে জানা যায়, সমস্যাটি সমাধান হতে প্রায় 3 থেকে 4 ঘণ্টা সময় লেগেছিল এবং শেষ পর্যন্ত অধিকাংশ অ্যাকাউন্ট স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

Meta WhatsApp জানিয়েছে কারণ

এ বিষয়ে মেটা জানিয়েছে যে, প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করতে তারা নিয়মিতভাবে সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। তবে কোম্পানি স্বীকার করেছে যে কিছু ক্ষেত্রে ভুল হতে পারে এবং তারা ক্ষতিগ্রস্ত ইউজারদের অ্যাক্সেস বা ব্যবহারের সুযোগ যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে।

কোম্পানির তরফে একজন (টেকক্রাঞ্চ-এর মাধ্যমে) জানিয়েছেন যে, ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো আবারও এক্টিভ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল, যাতে ইউজাররা আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। তবে মেটা জানায়নি যে কোন কোন দেশ বা অঞ্চল এতে প্রভাবিত হয়েছিল অথবা কেন এত বিপুল সংখ্যক ব্যবহারকারী একই সময়ে এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

আরও পড়ুন: বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল নতুন Poco 5G স্মার্টফোন, দাম 21 হাজার থেকে শুরু

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :