“KYC আপডেট না করলে হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক”, অনলাইন ব্যাঙ্ক জালিয়াতির নয়া ফাঁদ, হেনস্থা বহু মানুষের

HIGHLIGHTS

অনলাইন ব্যাঙ্কিং প্রতারনায় পাতা হয়েছে আরও বড়ো ফাঁদ

হুমকি দেওয়া হচ্ছে ব্যাঙ্কের KYC আপডেটের

লিঙ্কে ক্লিক করলেই হ্যাকারের হাতে চলে যাবে সমস্ত ব্যাক্তিগত তথ্য

“KYC আপডেট না করলে হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক”, অনলাইন ব্যাঙ্ক জালিয়াতির নয়া ফাঁদ, হেনস্থা বহু মানুষের
অনলাইন ব্যাঙ্ক জালিয়াতি বিষয়টির মাত্রা আরও বড়ো হয়েছে। এতদিন ধরে গ্রাহকদের ফোনে ভুয়ো নাম্বার থেকে কেবল মেসেজ আসতো ব্যাঙ্কের KYC আপডেটের। এখন রীতিমত হুমকি দেওয়া হচ্ছে যে পাঠানো লিঙ্কে ক্লিক করে KYC আপডেট না করালে বন্ধ করে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অনেকেই এই ভয়ে মেসেজের রিপ্লাই করে বা লিঙ্কে ক্লিক করে পড়ে যাচ্ছেন খারাপ মানুষদের পাতা ফাঁদে।
 
বিভিন্ন ব্যাঙ্ক থেকে বারবার গ্রাহকদের সতর্ক করা হচ্ছে যে তারা যেন এই ধরণের কোনো মেসেজ ফোনে এলে এড়িয়ে যান। একবার এই ধরণের মেসেজের উত্তর দিলেই ইউজারেরা হবেন প্রতারনার শিকার। ভুয়ো লিঙ্কে ক্লিক করে সমস্ত ডিটেলস যদি ইনপুট করা হয়, তবে তা পৌছে যাবে সাইবার ক্রিমিনালদের হাতে। এই সমস্ত ডিটেলস ব্যাবহার করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চুরি করে অন্যরা।
 
ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবার হুমকি আসার ফলে প্রথমের দিকে গ্রাহকেরা বুঝতে পারছেন না যে কি করা উচিত। মেসেজ আসছে ঠিক এইরকম-
 
“Dear XXX user Your xxx xxx Account will be block today. Please click link update your PAN Card Number immediately”
 
ব্যাঙ্কের তরফে এমন ভুল গ্র্যামাটিকাল মেসেজ কখনোই পাঠানো হয় না।
গ্রাহকদের মাথায় রাখতে হবে যে প্যান কার্ড বা আধার কার্ডের সাথে লিঙ্কের কাজকর্ম কেবল ব্যাঙ্কের অফিসিয়াল সাইটে বা ব্যাঙ্কের ব্রাঞ্চগুলিতেই করা হয়ে থাকে। এইরকম সোশ্যাল সাইটের মাধ্যমে এমন কোনো মেসেজ পাঠানো হয়না।
 
এই ধরণের ভুয়ো মেসেজ অফিসিয়াল নাম্বারের বদলে কোনো পারসোনাল নাম্বার থেকে পাঠানো হচ্ছে। ইউজারদের মনে রাখতে হবে যে ব্যাঙ্ক বা মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি কখনোই কোনো প্রাইভেট নাম্বার থেকে এইরকম মেসেজ পাঠাবে না।
 
আজকাল টেলিকম কোম্পানিগুলিও গ্রাহকদের এই বিষয়ে সচেতন করতে এগিয়ে এসেছে। এয়ারটেলের তরফে ইউজারদের এই ধরণের মেসেজকে এড়িয়ে যাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রিলায়েন্স জিও সংস্থাও গ্রাহকদের সচেতন করছে ক্রমাগত।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo