Galaxy Unpacked 2026: Samsung এর বড় ইভেন্ট আজ, Galaxy Z Fold 8, ফ্লিপ স্মার্টফোন সহ লঞ্চ হবে Watch 9 স্মার্টওয়াচ, জানুন কোথায় এবং কখন শুরু হবে লাইভ

HIGHLIGHTS

Samsung আজ 22 জুলাই একটি বড় ইভেন্ট Galaxy Unpacked 2026 আয়োজিত করতে চলেছে

গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Galaxy Z Fold 8, Z Flip 8, Z Fold 8 Ultra সহ, Galaxy Watch 9 আনতে পারে

এই লাইনআপে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8, জেড ফ্লিপ 8 এবং ফোল্ড 8 আল্ট্রা চালু করা হবে বলে জানা গেছে

Galaxy Unpacked 2026: Samsung এর বড় ইভেন্ট আজ, Galaxy Z Fold 8, ফ্লিপ স্মার্টফোন সহ লঞ্চ হবে Watch 9 স্মার্টওয়াচ, জানুন কোথায় এবং কখন শুরু হবে লাইভ

Samsung আজ 22 জুলাই একটি বড় ইভেন্ট Galaxy Unpacked 2026 আয়োজিত করতে চলেছে। গত বছরের মতোই স্যামসাং জুলাই মাসে তাদের লেটেস্ট ফোল্ড সিরিজ Samsung Galaxy Z Fold বাজারে নিয়ে আসে। এবারও কোম্পানি গ্যালাক্সি আনপ্যাকড জুলাই ইভেন্টে Samsung Galaxy Z Fold 8, Samsung Galaxy Z Flip 8, Samsung Galaxy Z Fold 8 Ultra, One UI 9 + Galaxy AI, Galaxy Watch 9, Galaxy Watch 9 Ultra, Android XR মতো ডিভাইসগুলি বাজারে চালু করতে পারে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, কোম্পানি প্রথমবার কোম্পানি তিনটি ফোল্ড স্মার্টফোন চালু করতে চলেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি 22 জুলাই ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টায় শুরু হবে। বর্তমানে স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এর কাউন্টডাউন চলছে। লন্ডনে আয়োজিত হওয়া এই ইভেন্টটি সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ দেখা যাবে।

আরও পড়ুন: ভারতে শীঘ্রই আসছে POCO M8 Power 5G স্মার্টফোন, Flipkart লিস্টিংয়ে মিলল ঝলক

বিভিন্ন লিক এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্যামসাং এবার তিনটি হ্যান্ডসেট বাজারে আনতে পারে, যার মধ্যে থাকবে দুটি ফোল্ড মডেল এবং একটি ফ্লপি স্মার্টফোন। এই লাইনআপে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8, জেড ফ্লিপ 8 এবং ফোল্ড 8 আল্ট্রা চালু করা হবে বলে জানা গেছে।

এছাড়া ইভেন্টে কোম্পানি Galaxy Watch 9 Series, Galaxy AI, Android XR এবং Galaxy Glasses ও আনা হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কোম্পানি প্রায় 28 লাখ ইউনিট গ্যালাক্সি জেড ফোল্ড 8 তৈরি করতে বলেছে। পাশাপাশি, গ্যালাক্সি জেড ফোল্ড 8 আল্ট্রা ফোনের প্রোডাকশন টার্গেট 20 লাখ ইউনিট এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 8 এর ক্ষেত্রে এই সংখ্যাটি প্রায় 15 লাখ ইউনিট তৈরি করতে বলেছে।

আরও পড়ুন: এক ঝটকায় 44 হাজার টাকা বেশি সস্তা হয়ে গেল 200MP ক্যামেরা সহ Samsung Ultra 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile