50+ Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla: পিঠে-পুলির উৎসবে, আনন্দ আসুক ঘরে ঘরে। শুভ পৌষ সংক্রান্তি! প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা

50+ Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla: পিঠে-পুলির উৎসবে, আনন্দ আসুক ঘরে ঘরে। শুভ পৌষ সংক্রান্তি! প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা

Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla: পৌষ সংক্রান্তি (বা মকর সংক্রান্তি) হলো বাঙালি সংস্কৃতি ও হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান একটি উৎসব। 2026 সালে এই উৎসবটি পালিত হবে 14 জানুয়ারি। এটি মূলত বাংলা পৌষ মাসের শেষ দিন পালিত হয়। সহজ কথায়, এটি শীতকালীন ফসল কাটার আনন্দ এবং সূর্যের উত্তরায়ণ (সূর্যের উত্তর দিকে যাত্রা) শুরুর উদযাপন। ভারতের বিভিন্ন প্রান্তে একে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। যেমন—পাঞ্জাবে লোহরি, দক্ষিণ ভারতে পোঙ্গল, অসমে ভোগালি বিহু এবং গুজরাটে উত্তরায়ণ। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে আপনার প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান আজকের দিনে। এই খবরে আপনার জন্য মকর সংক্রান্তির ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সেরা স্ট্যাটাস, মেসেজ দেওয়া হল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

পৌষ সংক্রান্তি (মকর সংক্রান্তি) ফসল, আনন্দ, ঐতিহ্য ও নতুন সূচনার এক অসাধারণ উৎসব, যা নতুন ফসলের ( নবান্ন) আগমন, সূর্যের মকর রাশিতে প্রবেশ ( উত্তরায়ণ) এবং শীতের সমাপ্তি ও বসন্তের আগমনকে চিহ্নিত করে, যেখানে পিঠা-পুলির আয়োজন ও লোকজ আনন্দ মুখ্য।

আরও পড়ুন: Zeiss লেন্স সহ ভারতে আসবে Vivo X200T স্মার্টফোন, ফিচার এবং স্পেক্স ফাঁস, থাকবে 6200mAh ব্যাটারি সহ আর কী ফিচার জানুন

Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla: মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে বাংলায় শুভেচ্ছা

Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla

পৌষ সংক্রান্তির এই পুণ্য তিথিতে তোমার জীবন ভরে উঠুক নতুন গুড় আর পিঠের মিষ্টি গন্ধে। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা!

শীতের আমেজ আর পিঠে-পুলির উৎসব—পৌষ সংক্রান্তি নিয়ে আসুক অনাবিল আনন্দ। শুভ মকর সংক্রান্তি ২০২৬!

তিল আর গুড়ের মিষ্টির মতো তোমার জীবনও ভরে উঠুক মিষ্টি মধুর মুহূর্তে। শুভ পৌষ সংক্রান্তি!

পিঠে-পুলির উৎসবে, কাটুক দিনটি আনন্দে। শুভ পৌষ সংক্রান্তি!

Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla

নতুন ধানের গন্ধে আর পিঠের স্বাদে ভরে উঠুক তোমার ঘর। শুভ মকর সংক্রান্তি!

পৌষের এই শেষ বেলায়, উৎসবের রঙ লাগুক সবার মনে। সবাইকে মকর সংক্রান্তির আন্তরিক অভিনন্দন।

সূর্যদেবের উত্তরায়ণ যাত্রা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক। শুভ মকর সংক্রান্তি ২০২৬!

আঁধার কেটে আসুক আলো, সবাই মিলে থেকো ভালো। পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে রইল অনেক শুভকামনা।

Poush parbon 2026 or Makar Sankranti 2026 wishes in Bengali

পৌষ পার্বণে পিঠের মেলা, কাটুক সবার খুশির বেলা। নতুন গুড়ের মিষ্টি ঘ্রাণ, জুড়িয়ে দিক সবার প্রাণ।” — শুভ পৌষ সংক্রান্তি!

স্মৃতিগুলো হোক পিঠের মতো মিষ্টি, আর ভবিষ্যৎ হোক ঘুড়ির মতো আকাশছোঁয়া। ২০২৬-এর পৌষ সংক্রান্তি তোমার খুব ভালো কাটুক!

শীতের সকাল, রোদের ঝিলিক আর থালায় গরম পিঠে—এই নিয়ে কাটুক তোমার মকর সংক্রান্তি। অনেক অনেক ভালোবাসা জানাই।

লাইফ হোক পাটিসাপটার মতো নরম আর গুড়ের মতো মিষ্টি! শুভ পৌষ সংক্রান্তি ২০২৬!

পিঠে-পুলির গন্ধে মাতুক সবার ঘর, আসুক সুখের জোয়ার কাটুক বাধা থরথর। শুভমকরসংক্রান্তি

রঙিন ঘুড়ির মেলা, সংক্রান্তির এই খেলা। শুভ মকর সংক্রান্তি সবাইকে!

শীতের বিদায় বেলা, পিঠে-পুলি আর গুড়ের মেলা। জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা।

মকর সংক্রান্তির এই পবিত্র লগ্নে আপনার এবং আপনার পরিবারের সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করি। নতুন বছরের এই উৎসব আপনার জীবনে নতুন আশার আলো নিয়ে আসুক।

Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla WhatsApp status facebook message greetings quote and image

অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় হোক সবার জীবনে। সূর্যদেবের আশীর্বাদে সবার পথচলা হোক মসৃণ। শুভ মকর সংক্রান্তি!

পাটিসাপটা, দুধপুলি আর নলেন গুড়ের সুবাসে ভরে উঠুক আপনার চারপাশ। পৌষ সংক্রান্তির আন্তরিক অভিনন্দন।

শীতের শেষ পাতে থাক মিষ্টি পিঠের ছোঁয়া, আর মনে থাক উৎসবের আনন্দ। শুভ পৌষ পার্বণ!

পিঠে খাওয়ার নিমন্ত্রণ রইল, তবে আসার সময় নলেন গুড় নিয়ে আসা মাস্ট! শুভ পৌষ সংক্রান্তি দোস্ত!

Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla

“ঘুড়ি কাটলে মন খারাপ করিস না, পিঠে খেয়ে পেট ভরিয়ে নিস! শুভ মকর সংক্রান্তি!

নতুন ফসলের ঘ্রাণে ভরে উঠুক আপনার ঘর,
পৌষ সংক্রান্তি আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধির পরশ।

পিঠে-পুলির মিষ্টি স্বাদে, সম্পর্ক হোক আরও গভীর-শুভ পৌষ সংক্রান্তি ২০২৬।

শীতের রোদে মন ভরুক উষ্ণতায়, জীবন ভরুক হাসি আর ভালোবাসায়।

পুরনো দুঃখ পেছনে ফেলে, নতুন আশায় শুরু হোক এই সংক্রান্তি।

Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla
Poush Sankranti 2026 or Makar Sankranti 2026 wishes Bangla

নতুন ফসল, নতুন আশা, নতুন আনন্দ- শুভ হোক আপনার পৌষ সংক্রান্তি।

গ্রামবাংলার ঐতিহ্যে, পিঠের গন্ধে মেতে উঠুক মন—শুভ সংক্রান্তি।

সুখ-স্বাস্থ্য-সাফল্যে ভরে উঠুক আপনার জীবন, এই পৌষ সংক্রান্তিতে রইল আন্তরিক শুভেচ্ছা।

শীতের সকালে খেজুর গুড়ের মিষ্টতায়, মধুর হোক আপনার প্রতিটি দিন।

প্রকৃতির নতুন রূপে, জীবন পাক নতুন গতি-শুভ পৌষ সংক্রান্তি ২০২৬।

পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে কাটুক দিনটি,
সবাইকে জানাই পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা।

পিঠে-পুলির আমেজে আর গুড়ের মিষ্টি গন্ধে ভরে উঠুক তোমার জীবন। পৌষ সংক্রান্তির এই পুণ্য তিথিতে তোমাকে ও তোমার পরিবারকে জানাই অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা!

মকর সংক্রান্তির এই পবিত্র লগ্নে তোমার জীবনের সব বাধা কেটে যাক। সূর্যের উত্তরায়ণের মতো তোমার জীবনও সমৃদ্ধি আর সাফল্যের দিকে এগিয়ে চলুক। শুভ মকর সংক্রান্তি!

আঁধার কেটে আসুক আলো, সারা বছর থেকো ভালো। পিঠে-পুলির উৎসবে মেতে উঠুক সবাই। শুভ পৌষ সংক্রান্তি ২০২৬!

রঙিন ঘুড়ির মেলা, সংক্রান্তির এই খেলা। নতুন ধানের গন্ধে, মন মাতুক আনন্দে। নলেন গুড়ের মিষ্টি স্বাদ, আসুক সবার জীবনে আশীর্বাদ।

হৃদয়ের সবটুকু উষ্ণতা আর পিঠে-পুলির মিষ্টতা নিয়ে জানাই—শুভ পৌষ সংক্রান্তি!

শুভ মকর সংক্রান্তি! জীবনের আকাশটা যেন আজ ওই রঙিন ঘুড়িদের মতো রঙিন হয়ে ওঠে।

শীতের সকাল, রোদের ঝিলিক আর থালায় গরম পিঠে—এই নিয়ে কাটুক মকর সংক্রান্তি। সবাইকে শুভেচ্ছা!

শীতের পরশে পিঠের স্বাদ, ঘুড়ির মেলায় কাটুক রাত। শুভ মকর সংক্রান্তি!

জীবন হোক ঘুড়ির মতো রঙিন আর নলেন গুড়ের মতো মিষ্টি। শুভ সংক্রান্তি ২০২৬!

পিঠে-পুলির উৎসবে, আনন্দ আসুক ঘরে ঘরে। শুভ পৌষ সংক্রান্তি!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo