Motorola ভারতে আনছে পড়াশোনার জন্য সস্তা দামে Moto Tab 8 ট্যাবলেট, জানুন কবে হবে লঞ্চ
Lenovo Tab M8 FHD ইতিমধ্যেই ভারতে লঞ্চ করেছে
Moto Tab 8 ট্যাবলেট এন্টারটেইনমেন্ট ও এডুকেশনের জন্য উপযুক্ত হবে
এই অক্টোবরে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে লঞ্চ করতে চলেছে Moto Tab 8 ট্যাবলেট
Motorola স্মার্টফোন ব্র্যান্ড 2012 সাল থেকেই ট্যাবলেটের বাজারে প্রবেশ করেছে। অ্যাপেল ব্র্যান্ডকে টক্কর দিতেই ক্রমাগত চেষ্টা চালাচ্ছে এই মোবাইল ব্র্যান্ড। সম্প্রতি এক রিপোর্টে প্রকাশিত হয়েছে যে Motorola ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে (Flipkart Big Billion Days sale) লঞ্চ করতে চলেছে Moto Tab 8 ট্যাবলেট। সম্প্রতি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলের জন্য তৈরি করা এক মাইক্রোসাইটে এই ট্যাবলেটের অস্তিত্ব চোখে পড়েছে। জানা গিয়েছে যে Moto Tab 8 ট্যাবলেট Lenovo Tab M8 FHD ট্যাবলেটের রি- ব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ চলেছে।
SurveyMoto Tab 8 ট্যাবলেটের সম্ভাব্য ফিচার
ফ্লিপকার্টের প্রমোশনাল পোস্টারে ট্যাবলেটের যে ঝলক সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে যে Moto Tab 8 ট্যাবলেটে রয়েছে সাদা রিয়ার প্যানেলের সঙ্গে সিঙ্গেল ক্যামেরা। ট্যাবলেটে রয়েছে ফ্রন্ট প্যানেলের সঙ্গে থিক বেজেলস। তবে ফ্লিপকার্টে এখনও অবধি এই ট্যাবলেটের কোনো স্পেসিফিকেশন তুলে ধরা হয়নি। কেবল বলা হয়েছে যে এই ডিভাইস এন্টারটেইনমেন্ট ও এডুকেশনের জন্য উপযুক্ত হবে।
91 Mobiles নামক এক সংস্থার রিপোর্ট অনুসারে Moto Tab 8 এই অক্টোবরে লঞ্চ হতে পারে। এই ট্যাবলেট দিতে পারে স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স। নতুন এই ট্যাবলেটের দাম হতে পারে 20,000 টাকার মধ্যে। Motorola ব্র্যান্ড এই ট্যাবলেটের মাধ্যমেই ফের ইন্ডিয়ান টেক মার্কেটে ফিরবে। Moto Tab 8 প্রতিযোগী উঠবে Samsung Galaxy Tab A7, Real Pad ট্যাবলেটগুলির।
তবে মোটোরলা ট্যাবলেট যদি Lenovo Tab M8 FHD ট্যাবলেটের রি- ব্র্যান্ডেড ভার্সন হয় তবে এই ডিভাইসের থাকবে 8 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। যার পিক্সেল রেজোলিউশন 1,9201,200 ও ব্রাইটনেস রয়েছে 350 নিটের। এই ডিভাইসের প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও P22T SoC চিপসেট 4GB RAM সমেত। অ্যাডিশনাল স্টোরেজ হিসেবে রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট।
ট্যাবলেট পাওয়া যেতে পারে 32GB ও 64GB ভ্যারিয়েন্টে। থাকতে পারে সেলুলার ও ওয়াইফাই ভ্যারিয়েন্টও। ক্যামেরা ফিচার হিসেবে পাওয়া যেতে পারে 13MP প্রাইমারি ক্যামেরা ও 5MP ফ্রন্ট লেন্স। যদিও Lenovo Tab M8 FHD ট্যাবলেট চলে অ্যান্ড্রয়েড 9 ভার্সনে, তবে Moto Tab 8 চলতে পারে অ্যান্ড্রয়েড 11 সিস্টেমে। ব্যাটারি ফিচার হিসেবে পাওয়া যেতে পারে 5000 mAh ব্যাটারি। সঙ্গে থাকতে পারে 10W ফাস্ট চার্জের সুবিধা।