ভারতে আসতে চলেছে নতুন ক্রিপ্টোকারেন্সি বিল। পার্লামেন্টের শীতকালের অধিবেশনে পাস হতে পারে এই নতুন অর্থনৈতিক বিল। যার ফলে সমস্ত প্রাইভেট এবং নন-গভর্নমেন্ট ক্রিপ্টোকারেন্সিকে অফিসিয়ালভাবে ব্যান করা হবে।
Survey
✅ Thank you for completing the survey!
আসলে ক্রিপ্টোকারেন্সির অপব্যাবহার রুখতেই কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে আসা হচ্ছে “ ক্রিপ্টোকারেন্সি এবং সরকারি ডিজিটাল কারেন্সি নিয়ন্ত্রণ বিল, 2021”। যার ফলে RBI –র তরফে ছাড় পাওয়া ডিজিটাল কারেন্সিগুলিই ভারতে চলবে। বাকি অন্যান্য ডিজিটাল কারেন্সিকে আর ব্যবহার করা যাবে না ।
এই বিল প্রকাশের খবর সামনে আসতেই প্রায় 15% দাম কমেছে বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলির। বিশ্বে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হল বিটকয়েন। এখন এর দাম রয়েছে ভারতীয় টাকায় প্রায় 40 লক্ষ 80 হাজার টাকা মতন। ইন্টারন্যাশনাল কারেন্সিতে হিসেব করলে যা দাঁড়ায় প্রায় 60 হাজার ডলার । তবে এই নতুন বিল আসার সম্ভাবনা দেখা দেবার ফলে এখন লেনদেনের মার্কেটে বিট কয়েনের ভ্যালু কমেছে 18.53% ।
রিসার্চারেরা বলছেন যে ভারতের প্রায় 2 কোটি মানুষ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছে । যাদের মোট ক্রিপ্টো হোল্ডিং ভ্যালু হবে প্রায় 80 হাজার কোটি টাকা। বিট কয়েনের পাশাপাশি মার্কেট ভ্যালু কমেছে ইথেরিয়াম, টেথারের মতো ক্রিপ্টোকারেন্সিরও । আগের তুলনায় এখন ইথেরিয়ামের ভ্যালু কমেছে 15.58% এবং টেথারের ভ্যালু কমেছে 18.29% ।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “Digital India” বিষয়টিকে আলোচনার সময় ক্রিপ্টোকারেন্সির বিষয়টিকেও তুলে ধরেছেন। জানা গেছে যে ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টিং এজেন্সিগুলি মিথ্যা বিজ্ঞাপনের ফলে ভারতের যুব সমাজও এই বিদেশি টাকার খেলায় মেতে উঠেছে।