সার্চ ইঞ্জিন Google সমস্ত অ্যাকাউন্ট ইউজারদের জন্য বাধ্যতামূলক করতে চলেছে টু- স্টেপ ভেরিফিকেশন (Two- Step verification) ফিচার। নতুন এই সিকিউরিটি ফিচারকে সকলের জন্য বাধ্যতামূলক করা হবে সামনের সপ্তাহ থেকেই। এই ফিচারের মাধ্যমে ইউজার নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ- ইন করলেই ,তার ভেরিফিকেশনের জন্য ইমেইল বা মেসেজ যাবে ইউজারের মোবাইল নাম্বারে। বেশ কিছুদিন ধরে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছিল। এইবার নিরাপত্তার ঘেরাটোপকে আরও পোক্ত করতে নিয়ে আসা হচ্ছে এই ফিচার।
Survey
✅ Thank you for completing the survey!
গুগলের তরফে এই টু-স্টেপ ভেরিফিকেশন (Two- Step verification) ফিচারকে অ্যাক্টিভ করার জন্য সমস্ত ইউজারদের ইমেইল পাঠানো হচ্ছে। জানা যাচ্ছে যে এই সিকিউরিটি ফিচারকে বাধ্যতামূলক করা হবে 9 নভেম্বর থেকে। গুগলের তরফে নতুন এই ভেরিফিকেশন ফিচার সম্পর্কে ইউজারদের যে ইমেইল পাঠানো হচ্ছে, তাতে বলা হচ্ছে যে এইবার থেকে পাসওয়ার্ড এন্টারের কাজটি ডিভাইস থেকেই করতে হবে। সেজন্য গুগল অ্যাকাউন্ট নির্ভর যে –কোনো কাজ করার জন্য নিজের আশেপাশে মোবাইল রাখা জরুরী। সেইসঙ্গে বলা হয়েছে যে টু –স্টেপ অথেনটিকেশন ফিচার(Two –Step authentication) সমস্ত গুগল অ্যাকাউন্ট ইউজারদের জন্য বাধ্যতামূলক।
কিছুদিন আগে গুগলের তরফে পোস্ট করা একটি ব্লগ থেকে জানা গিয়েছিল যে গুগল 150 মিলিয়ন ইউজারকে টু- স্টেপ অথেনটিকেশন (Two –Step authentication) সার্ভিসের আওতায় আনতে চাইছে। সেইসঙ্গে 2 মিলিয়ন ইউটিউব ইউজারকেও এই প্রসেসে অংশগ্রহণ করার জন্য পরিকল্পনা চলছে।
এখনো পর্যন্ত টু-স্টেপ ভেরিফিকেশন (Two- Step verification) ফিচার সমস্ত ইউজারের জন্য বাধ্যতামূলক হয়নি। কয়েকটি সেকশনের ইউজারদের জন্য এই ফিচারের অ্যাক্সেস অটোমেটিক হয়েছে। তবে ইউজারেরা চাইলে ম্যানুয়ালি নিজেদের গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে এই সিকিউরিটি ফিচারকে অ্যাক্টিভ করে নিতে পারবেন।
এই নতুন অ্যাড-অন ফিচারের ফলে গুগলের সিকিউরিটি লেয়ার হবে আরও উন্নত। টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচার ( Two-factor authentication) এখন সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে।