Gold Price Today: সোনার দাম বাড়ল 2000 টাকা, কলকাতায় কত জেনে নিন

HIGHLIGHTS

12 মার্চ, 2022 22-ক্যারেট সোনার দাম প্রতি কেজি 2000 টাকা করে বৃদ্ধি পেয়েছে

শেয়ার মার্কেটের অস্থিরতার কারণে গোল্ড রেট প্রায় 53,000 টাকা হয়ে গেছিল

চেন্নাইতে গোল্ড রেট অন্যান্য রাজ্যের তুলনায় একটু বেশি

Gold Price Today: সোনার দাম বাড়ল 2000 টাকা, কলকাতায় কত জেনে নিন

ভারতে সোনার দাম বাড়লো আরেকবার। আজ, 12 মার্চ, 2022 22-ক্যারেট সোনার দাম প্রতি কেজি 2000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। Goodreturns ওয়েবসাইটের ডেটা অনুযায়ী, এর আগে ভারতে 10 গ্রাম 22-ক্যারেট সোনার দাম ছিল 48,400 টাকা এবং 24-ক্যারেটের দাম ছিল 52,800 টাকা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দিল্লিতে গোল্ড রেট ছিল 48,400 টাকা প্রতি 10 গ্রাম 22-ক্যারেট সোনা। কেরালাতেও সোনার দাম 48,400 টাকা, যা ন্যাশানাল ক্যাপিটালের সোনার দামের সমান। তবে চেন্নাইতে গোল্ড রেট অন্যান্য রাজ্যের তুলনায় একটু বেশি, চেন্নাইয়ে সোনার দাম 48,940 টাকা।

গত কয়েকদিনে বিশ্ব জুড়ে যুদ্ধ পরিস্থিতি এবং শেয়ার মার্কেটের অস্থিরতার কারণে গোল্ড রেট প্রায় 53,000 টাকা হয়ে গেছিল। Russian-Ukraine যুদ্ধ বিগত 15 দিনেরও বেশি সময় ধরে চলছে। এর ফলে এই দুই দেশ থেকে তেলের সরবরাহ বন্ধ থাকায় তেলের দামও বেড়েছে অনেকটাই বেশি।

12 মার্চ, 2022 গোল্ড রেট

কলকাতা সহ দেশের সমস্ত বড় শহরগুলিতে আজ গোল্ড রেট কতো তা জেনে নিন। এবিষয় জেনে রাখা ভালো, সোনার এই দাম আপনার স্থানীয় দামের সাথে নাও মিলতে পারে। কারণ, এই গোল্ড রেটের সাথে GST, TDS এবং অন্যান্য ট্যাক্স যোগ করা নেই। লোকাল গোল্ড রেটে বিভিন্ন ধরনের ট্য্যাক্স যোগ হয়, ফলে সোনার দাম আরও বেড়ে যায়। এখানে ভারতের বিভিন্ন শহরে, 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার দাম জানানো হল। goodreturns.in থেকে এই গোল্ড রেটের ডেটা পাওয়া গেছে।

আজ, 12 মার্চ 2022, কলকাতায় 22 ক্যারেট সোনার দাম 48,400 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,800 টাকা। এছাড়াও, ভারতের বড় বড় শহরগুলির মধ্যে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কেরালাতেও সোনার দাম কলকাতার মতোই 48,400 টাকা এবং 52,800 টাকা। সবচেয়ে বেশি গোল্ড রেট চেন্নাইতে। সেখানে 22 ক্যারেট সোনার দাম 48,940 টাকা এবং 24 ক্যারেটে সোনার দাম 53,390 টাকা। পুনে শহরে 22 ক্যারেট সোনার দাম 48,450 টাকা এবং 24 ক্যারেটের দাম 52,850 টাকা। চন্ডিগড়েও সোনার দাম অন্যান্য শহরের দিয়ে একটু বেশি। চন্ডিগড়ে 22 ক্যারেট সোনার দাম 48,550 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,950 টাকা।

কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলিতে প্রতিদিন লেটেস্ট 22 ক্যারেট এবং 24 ক্যারেট গোল্ড রেট জানার জন্য, এখন থেকে রোজ নজর রাখুন Digit Bangla এর ওয়েবসাইটে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo