Flipkart পুজোর আগে তার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। পুজোর আগে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলার এটাই সেরা সুযোগ। তাই সংস্থা তার সবচেয়ে বড় সেল Big Saving Days-এর ঘোষনা করে দিয়েছে। ১৮ সেপ্টেম্বর, ২০২০ থেকে শুরু হবে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস যা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সেলে আপনি বাড়ি বসেই কম দামে আপনার পছন্দের শপিং করতে পারবেন।
Survey
✅ Thank you for completing the survey!
ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস এই সেলটির বিশেষত্ব হলো, আপনি যে কোনো প্রোডাক্ট মাত্র ১ টাকায় বুক করতে পারবেন। এই ধামাকা সেলে জিনিস কেনার ক্ষেত্রে তা অগ্রিম হিসেবে মাত্র ১ টাকা দিয়েও বুক করে রাখতে পারবেন গ্রাহকরা। ফ্লিপকার্টের এই সেলে টিভি, স্মার্টফোন, ট্যাবলে এবং অন্যান্য ইলেকট্রনিক জিনিসের উপর পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। বলে দি যে এক টাকায় প্রি-বুকিং অফারটি ১৫-১৬ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।
এই অফারটিতে এই সুবিধা থাকবে যে, যদি আপনি একটি স্মার্ট টিভি বা ফোন কিনতে চান, তবে ১৫ ও ১৬ সেপ্টেম্বরের মধ্যে সেটি প্রি-বুক করে দিতে পারেন ফ্লিপকার্ট অ্যাপ থেকে। ডেবিট কিংবা ক্রেডিট বা ই-ওয়ালেট থেকে মাত্র এক টাকায় প্রি-বুক করে ১৮ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে বাকি টাকা দিলেই চলবে।
এই সেলে Flipkart Smartbuy Products অন্যান্য প্রোডাক্টের তুলনায় বেশি ছাড় পাবেন। ফ্লিপকার্ট স্মার্টবায় প্রোডাক্টের দাম ৭৯ টাকা থেকে শুরু। বলে দি যে ফ্লিপকার্ট স্মার্টবায় প্রোডাক্টে কি-বোর্ড, মাউস, পাওয়ার ব্যাংক, হেডফোনের মতো সামগ্রীতেও থাকবে আকর্ষণীয় ছাড়। এই সেলে আপনি ৪টি জিনিস কিনলে ১০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি, আপনি SBI কার্ডের মাধ্য়মে কেনাকাটা করলে পেয়ে যাবেন ১০ শতাংশ অতিরিক্ত ছাড় এবং EMI-এর সুবিধাও।