FIFA World Cup 2026 Final: ভারতে কবে, কোথায় এবং কিভাবে দেখবেন ফিফা বিশ্বকাপ 2026 ফাইনাল ম্যাচ, জানুন সমস্ত ডিটেল

FIFA World Cup 2026 Final: ভারতে কবে, কোথায় এবং কিভাবে দেখবেন ফিফা বিশ্বকাপ 2026 ফাইনাল ম্যাচ, জানুন সমস্ত ডিটেল

ফিফা বিশ্বকাপ 2026 ফাইনাল (FIFA World Cup 2026 Final) এখন তার শেষ পর্যায়ে পৌঁছেছে। আজ 19 জুলাই ফিফা বিশ্বকাপ 2026 ফাইনার ম্যাচ খেলা হবে। আপনি যদি ভারত থেকে ফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে চান, তবে আপনার কাছে টিভি এবং অনলাইন স্ট্রিমিং, দুটি জায়গায় দেখার সুযোগ রয়েছে। ভারতে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টিংয়ের অধিকার Zee Group এর কাছে রয়েছে, তাই ম্যাচটি দেখার জন্য আপনাকে সঠিক প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হবে। নিচে আগামী ফিফা ফাইনাল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

FIFA World Cup 2026 Final (ফিফা বিশ্বকাপ 2026 এর ফাইনাল কবে) ?

ফিফা বিশ্বকাপ 2026 এর ফাইনাল ম্যাচটি 19 জুলাই (রবিবার) অনুষ্ঠিত হবে। ম্যাচটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium) অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী, ম্যাচ 19 জুলাই রাত 10:30 টায় শুরু হবে।

ভারতে FIFA World Cup 2026 Final কোথায় দেখবেন?

ZEE5-এ লাইভ স্ট্রিমিং: ভারতে ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং জি5 কে দেওয়া হয়েছে। আপনি অ্যান্ড্রয়েড, আইফোন, স্মার্ট টিভি, ফায়ার টিভি স্টিক, ক্রোমকাস্ট, ল্যাপটপ বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ম্যাচটি দেখতে পারেন। তবে, টুর্নামেন্টটি দেখার জন্য আপনাকে নির্দিষ্ট ‘ফিফা বিশ্বকাপ প্ল্যান’ কিনতে হবে। সাধারণ জি5 সাবস্ক্রিপশন দিয়ে এই টুর্নামেন্ট দেখা যাবে না।

টিভিতে লাইভ টেলিকাস্ট

আপনি যদি টিভিতে ম্যাচ দেখতে পছন্দ করেন, তবে এটি Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD চ্যানেলে সরাসরি লাইভ করা হবে। এই চ্যানেলে মেইন ডিটিএইচ (DTH) এবং কেবল টিভি প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

বিশ্বকাপ 2026 ফাইনাল বিনামূল্যে দেখা যাবে?

আপনার যদি ZEE5-এর ‘ওয়ার্ল্ড কাপ প্ল্যান’ না থাকে, তবে ফাইনালটি দেখার জন্য একটি অফিসিয়াল সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে। তবে, ভারতের Sports Broadcasting Signals Act এর আওতায়, ফিফা বিশ্বকাপের ফাইনাল Prasar Bharati এর মাধ্যমে DD Free Dish এ লাইভ করা হবে।

মোবাইলে কীভাবে দেখবেন? মোবাইলে ম্যাচ দেখার জন্য:

  • গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ZEE5 অ্যাপটি ডাউনলোড করুন।
  • এখানে ফিফা বিশ্বকাপ প্ল্যান কিনতে হবে।
  • ম্যাচ শুরু হওয়ার আগে অ্যাপটিতে লগ ইন করুন।
  • লাইভ ম্যাচটি স্ট্রিম করতে হোমপেজের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup) সেকশনে যান।

আরও পড়ুন: 15000 টাকা সস্তা বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি, 100W ব্যাটারি সহ OnePlus ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile